শিরোনাম
◈ মোংলায় বন্দরে এআইয়ে যেভাবে ধরা পড়ে যন্ত্রাংশের নামে আসা খণ্ডিত বিলাসবহুল গাড়ি! ◈ নেপালে আকস্মিক বন্যার কারণ কী? সেখানে এত পর্যটক কেন গিয়েছিলেন? ◈ আমিনবাজারের ময়লা থেকে ৪২ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করবে চীন, বস্তিবাসীর আবাসনে ১০ হাজার কোটি টাকা বিনিয়োগে সম্মতি ◈ হঠাৎ শোঁ শোঁ শব্দ, নিমিষেই পানির স্রোত-কাদা-পাথরের ঢল; আমগাছ আঁকড়ে বেঁচে গেলেন নেপালি শ্রমিক ◈ দে‌শে সার সংকট আছে নাকি নেই? ◈ ভূমিকম্প, হিমবাহ নাকি ভারী বৃষ্টি : ভয়াবহ বন্যার কারণ খুঁজতে দিশাহারা নেপাল ◈ ইরানে আরও বেশি ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা নির্মাণ ও স্থাপনের কাজ পুরোদমে চলছে ◈ দুই ক্রিকেটারের সঙ্গে কোচ গম্ভীরের ব্যবহার নিয়ে মুখ খুললেন প্রাক্তন তারকা ◈ নেপালে পাহাড়ি ঢলে নিখোঁজ ৩৮৪ পর্যটক, তালিকায় নেই কোনো বাংলাদেশি ◈ জ্বালানি সংকটে শিল্পকারখানায় সৌরবিদ্যুতের দিকে ঝুঁকছেন উদ্যোক্তারা, উৎপাদনক্ষমতা ছাড়িয়েছে ৬০০ মেগাওয়াট

প্রকাশিত : ০৩ মার্চ, ২০২০, ০১:৪৪ রাত
আপডেট : ০৩ মার্চ, ২০২০, ০১:৪৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আরও একবার পিছিয়ে গেলো নির্ভয়া ধর্ষণ ও হত্যার দায়ে অভিযুক্তদের ফাঁসির তারিখ

মশিউর অর্ণব: [২] সোমবার পবন গুপ্তের আইনজীবী ফাঁসির তারিখ পিছিয়ে দেয়ার আবেদন জানান। প্রথম পর্বের শুনানির পরই মৃত্যুদণ্ড স্থগিতের আবেদন খারিজ করে দেন বিচারক। এনডিটিভি, ইন্ডিয়া টুডে

[৩] এসময় পবনের আইনজীবী জানান, তার মক্কেলের প্রাণভিক্ষার আবেদন এখনও প্রেসিডেন্টের কাছে রয়েছে। রাষ্ট্রপতি ভবন থেকে প্রাণভিক্ষার বিষয়ে কোনো সিদ্ধান্ত না আসায় পুনরায় পাটিয়ালা হাউস কোর্টের দ্বারস্থ হন পবনের আইনজীবী। রাষ্ট্রপতির সিদ্ধান্ত না আসা পর্যন্ত ফাঁসি স্থগিত করার আবেদন জানান তিনি।

[৪] ইতিমধ্যেই অপর তিন আসামি মুকেশ সিং, বিনয় শর্মা এবং অক্ষয় কুমারের প্রাণভিক্ষার আবেদন খারিজ করে দিয়েছেন ভারতের প্রেসিডেন্ট।

[৫] ফাঁসির স্থগিতাদেশ ঘোষণা করার সময় বিচারপতি ধর্মেন্দ্র রানা বলেন, ‘আসামির প্রাণভিক্ষার বিষয়টি নিয়ে যেহেতু কোনো সিদ্ধান্তে আসা যায়নি, এমন অবস্থায় ফাঁসি কার্যকর করা যায় না। ৩ মার্চ ভোর ৬টায় যে ফাঁসি কার্যকর করার কথা ছিলো, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সেটি স্থগিত রাখা হলো।’

[৬] এই নিয়ে মোট তিনবার আইনি জটিলতায় পিছিয়ে গেলো নির্ভয়া ধর্ষণে অভিযুক্ত চার আসামির ফাঁসি। সম্পাদনা : আসিফুজ্জামান পৃথিল

  • সর্বশেষ