শিরোনাম
◈ নেপাল-তিব্বতের বন্যা-ভূমিধসে নিখোঁজ প্রায় দেড় হাজার, কোন দেশের কতজন ◈ সৌদি আরবে ভারী বৃষ্টি ও আকস্মিক বন্যার শঙ্কা, ‘রেড অ্যালার্ট’ জারি ◈ ১০ দিন বৃষ্টির পূর্বাভাস, ঢাকাসহ দেশে ঝোড়ো হাওয়ার শঙ্কা ◈ আদানি চুক্তি থেকে জুলাই সনদ, সংসদের তৃতীয় অধিবেশনে আলোচনায় যেসব ইস্যু ◈ সচিবালয়ের ১৯ তলায় শিক্ষা মন্ত্রণালয়ে তিন সাপ, আতঙ্কিত কর্মকর্তারা! (ভিডিও) ◈ রাষ্ট্রপতির সঙ্গে নির্বাচন কমিশনের সৌজন্য সাক্ষাৎ ◈ একসঙ্গে দুর্নীতির ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস ◈ মোংলায় বন্দরে এআইয়ে যেভাবে ধরা পড়ে যন্ত্রাংশের নামে আসা খণ্ডিত বিলাসবহুল গাড়ি! ◈ নেপালে আকস্মিক বন্যার কারণ কী? সেখানে এত পর্যটক কেন গিয়েছিলেন? ◈ আমিনবাজারের ময়লা থেকে ৪২ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করবে চীন, বস্তিবাসীর আবাসনে ১০ হাজার কোটি টাকা বিনিয়োগে সম্মতি

প্রকাশিত : ০২ মার্চ, ২০২০, ০৬:৩৯ সকাল
আপডেট : ০২ মার্চ, ২০২০, ০৬:৩৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] প্রতিপক্ষের হামলায় আহত কয়রা ছাত্রলীগের নেতা রাসেল মারা গেছেন

শরীফা খাতুন শিউলী, খুলনা প্রতিনিধি: [২] সোমবার ভোর ৬টায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়।

[৩] খুলনা জেলা ছাত্রলীগের সহ-সভাপতি মোঃ আবু সাঈদ খান বিষয়টি নিশ্চিত করে বলেন, কয়রা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ হাদিউজ্জামান রাসেলের সাথে আধিপত্যবিস্তারকে কেন্দ্র করে এই ঘটনা ঘটে।

[৪] স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার বাইলহারানিয়া গ্রামের আলিম মাদ্রাসার পাশে বাতিকাটা খালের উপর নির্মাণাধীন ব্রীজের ঢালাই কাজ চলাকালে বেলা ১১টার দিকে স্থানীয় হাফিজুর রহমানের তিন ছেলে তুহিন হোসেন (৪০) বাবু (৩৭) ও মিলন (৩০) শ্রমিকদের কাজ বন্ধ করে দেয়। এক পর্যায়ে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এসে মীমাংসা করে দেয়। এরপর বিকেল ৪টার দিকে কয়রা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ হাদিউজ্জামান রাসেল ঘটনাস্থলে আসলে ক্ষিপ্ত থাকা তুহিন, তার ভাইয়েরা ও স্থানীয়রা মিলে তার উপর অতর্কিত হামলা চালায়। তার সাথে থাকা ছাত্রলীগ কর্মীরা আত্মরক্ষায় পাল্টা আক্রমণ করে। তাৎক্ষণিকভাবে স্থানীয়রা এসে গুরুতর জখম অবস্থার ছাত্রলীগের সাধারণ সম্পাদক হাদিউজ্জামান রাসেল (২৮), ইয়াছিন আরাফাত (১৯) রাজু (২২), আব্দুল্লাহ (২৯), আবুল হাসান (২০), সেলিমসহ (৩২) কয়েক জনকে কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে প্রাথমিক চিকিৎসা দেয়ার পর অবস্থার অবনতিতে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে (খুমেক) প্রেরণ করা হয়।

[৫] কয়রা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রবিউল হোসেন বলেন, এ ঘটনায় কোন মামলা হয়নি। ঘটনার পর ঘটনাস্থান থেকে পুলিশ তুহিন হোসেন ও মিলনকে আটক করেছে। সম্পাদনা: তিমির চক্রবর্ত্তী

  • সর্বশেষ