শিরোনাম
◈ আলমারি ভর্তি রুপি মিলল সরকারি কর্মকর্তার বাড়িতে ◈ আহসান এইচ মনসুরকে সরানো নিয়ে যা বললেন অর্থমন্ত্রী ◈ বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনে উপনির্বাচন ঘিরে ইসির বিশেষ আদেশ ◈ এবার নগদে বিনিয়োগ নিয়ে ব্যারিস্টার আরমান যা বললেন ◈ পিলখানা হত্যাকাণ্ড ছিল সার্বভৌমত্ব নস্যাৎ করার অপপ্রয়াস: প্রধানমন্ত্রী ◈ কম্পিউটার অপারেটর থেকে শিক্ষা অফিসার, বিতর্কিত পদোন্নতি নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী ◈ নতুন দুই প্রতিমন্ত্রীর দায়িত্ব বণ্টন, প্রজ্ঞাপন জারি ◈ শুল্ক ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি দেখে পরবর্তী করণীয় নির্ধারণ : বাণিজ্যমন্ত্রী ◈ হাতিয়ায় এমপি হান্নান মাসউদের ওপর হামলা, সড়কে অবস্থান (ভিডিও) ◈ নতুন আইজিপিকে র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী

প্রকাশিত : ০২ মার্চ, ২০২০, ০৬:০২ সকাল
আপডেট : ০২ মার্চ, ২০২০, ০৬:০২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

১] অর্থ আত্নসাতের অভিযোগে দপ্তরী কাম প্রহরী সমিতির সভাপতি, সাধারণ সম্পাদককে অব্যাহতি

আসিফ কাজল : ২] চাকরি জাতীয়করণের দাবিতে সারাদেশে প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ হাজার দপ্তরী কাম প্রহরীরা আন্দোলন করে আসছে। এর আগে প্রেসক্লাবে মানববন্ধন- অবস্থান কর্মসূচিসহ সরকারের কাছে দাবি জানিয়েছে সংগঠনটি ।
৩] এক প্রেসবিজ্ঞপ্তিতে তারা জানায়, গত ৮ ফেব্রয়ারি রাজধানীর মিরপুরে মহাসমাবেশ আয়োজন করে। এ আয়োজনে দপ্তরী কাম প্রহরী সমিতির কেন্দ্রীয় কমিটির সভাপতি মামুন সরদার, সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান এবং সহ-সাংগঠনিক সম্পাদক মো. সাদিয়াত হোসেনের বিরুদ্ধে নানা অনিয়ম ও অর্থ আত্নসাতের অভিযোগ ওঠে।
৪] এরপর জরুরি সিদ্ধান্ত অনুয়ায়ী অভিযোগের সত্যতা পেয়ে এ তিনজনকে কমিটির সকল কাজ থেকে অব্যাহতি দেয়া হয় এবং পদ শূণ্য ঘোষণা করা হয়।
৫] পরবর্তীতে শরিফ মোহাম্মদকে ভারপ্রাপ্ত সভাপতি, মো. রুবেল আহমেদকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে ঘোষণা করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়