শিরোনাম
◈ অ্যাপস ভিত্তিক রাইড পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ গ্রাহকের তথ্য চুরির দাবি, মুক্তিপণ চাওয়া হয়েছে ৪ লাখ ডলার ◈ শক্তিশালী হচ্ছে এল নিনো, ডিসেম্বরে চূড়ায় উঠতে পারে; প্রভাব থাকতে পারে ২০২৭ সালের ফেব্রুয়ারি পর্যন্ত ◈ ‘বাবা, তারা আমাকে আটকে রেখেছে উদ্ধার করো, না হলে ওরা মেরে ফেলবে’—শেষ ফোনের কয়েক ঘণ্টা পর স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার ◈ বিশ্বের সেরা দুই শতাংশ বিজ্ঞানীর তালিকায় বাকৃবির ১৬ গবেষক ◈ ১০ অক্টোবরের বিক্ষোভের আগে ভারতজুড়ে কর্মী-সমর্থকদের আটক করা হচ্ছে, ‘আরও মানুষ রাজপথে নামবে’: অভিজিৎ দীপকে ◈ বাংলাদেশে ফ্রি ট্রেড জোন ও রেলভিত্তিক আইসিডিতে ডিপি ওয়ার্ল্ডকে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রী তারেক রহমানের ◈ বাংলাদেশে স্টারলিংকের মোবাইল সেবা চালু নিয়ে উচ্ছ্বাস ইলন মাস্কের, ক্ষোভ ঝারলেন ভারতের ওপর ◈ রূপপুরের প্রথম ইউনিটে ফার্স্ট ক্রিটিক্যালিটির অনুমোদন, গ্রিডে বিদ্যুৎ আসতে আরও দুই ধাপ ◈ ফ্রান্সে উচ্চশিক্ষার পাশাপাশি ভাষা ও পেশাগত দক্ষতা অর্জনের আহ্বান বাংলাদেশি শিক্ষার্থীদের ◈ জানুয়ারি থেকে ইউপি নির্বাচন শুরুর পরিকল্পনা, চূড়ান্ত সিদ্ধান্ত সোমবার

প্রকাশিত : ০২ মার্চ, ২০২০, ০৬:০৩ সকাল
আপডেট : ০২ মার্চ, ২০২০, ০৬:০৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

(১) প্রেমের টানে ভারতীয় তরুণী বাংলাদেশে

ডেস্ক রিপোর্ট : (২) প্রেমের টানে প্রেমিক খালাত ভাইয়ের সঙ্গে বাংলাদেশে চলে এসেছেন ভারতীয় তরুণী শিউলি খাতুন (১৭)।  ওই তরুণী ভারতের কোচবিহার জেলার দিনহাটা থানার পূর্ব থরাইখানা গ্রামের সুবেদ শেখের মেয়ে।

(৩)এলাকাবাসী জানায়, কাটাতাঁরের বাহিরে বসবাস করায় এবং ঘনঘন মামার বাড়িতে আসার সুবাদে খালাত ভাই কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার আজোয়াটারী মিস্ত্রীপাড়া গ্রামের বাবুল মিয়ার ছেলে রুবেল শেখের (২০) সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে উঠে ওই তরুণীর। দীর্ঘ তিন বছরের প্রেমের সম্পর্কের জের ধরে শনিবার প্রেমিক রুবেলের সঙ্গে ভারত থেকে বাংলাদেশে চলে আসে।

(৪) মেয়েকে খুঁজে না পেয়ে বিএসএফের কাছে অভিযোগ করেন বাবা সুবেদ শেখ। এর প্রেক্ষিতে রোববার সকালে বিএসএফ বাংলাদেশি কাশিপুর বিজিবি ক্যাম্পে ওই তরুণীকে ফেরত চেয়ে পত্র প্রেরণ করে। বিএসএফের পত্রের প্রেক্ষিতে কাশিপুর বিজিবির সদস্যরা রোববার দুপুরে রুবেল শেখের বাড়িতে তল্লাশি চালায়। তবে তাকে খুঁজে পায়নি বিজিবি। কাশিপুর ইউপি চেয়ারম্যান গোলজার হোসেন মণ্ডল জানান, মেয়েটির বাড়ি ভারতে হলেও প্রায় সময় সে বাংলাদেশে নানা ও খালার বাড়িতে আসত। এর ফলে তাদের মাঝে প্রেমের সম্পর্ক গড়ে উঠা স্বাভাবিক। লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটলিয়ানের অধিনায়ক লে. কর্নেল তৌহিদ-উল-আলম জানান, ভারতীয় বিএসফের পত্রের প্রেক্ষিতে ওই তরুণীকে উদ্ধারের চেষ্টা চলছে।

উৎসঃ যুগান্তর

  • সর্বশেষ