শিরোনাম
◈ জাতীয় ঐক্যের আহ্বান প্রধানমন্ত্রীর: প্রতিশোধ নয়, সহনশীলতাই সমৃদ্ধ বাংলাদেশের পথ ◈ কুষ্টিয়ায় 'পীর' হত্যার ঘটনায় নেই কোনো গ্রেফতার, পু‌লিশ বল‌ছে আসামী খু‌ঁজে পা‌চ্ছি না ◈ নিউজিল্যান্ডের বিরু‌দ্ধে সিরিজে শুভ সূচনা আমার প্রথম উদ্দেশ‌্য : মে‌হে‌দি মিরাজ ◈ বার কাউন্সিল নির্বাচন : পেছানো হয়েছে আইনজীবীদের অনুরোধে: সংসদে আইনমন্ত্রী ◈ হাম ও উপসর্গ নিয়ে দেশে আরও ৮ শিশুর মৃত্যু ◈ স্বর্ণের দামে বিয়ের ঐতিহ্যে ধাক্কা, দক্ষিণ এশিয়ায় গয়নার বদলে কৃত্রিম বিকল্পের দিকে ঝুঁকছেন মানুষ! ◈ এসএসসি পরীক্ষায় ফের আসছে ‘সাইলেন্ট এক্সপেল’, এটি কীভাবে করা হয় ◈ ঝিনাইদহ ও চুয়াডাঙ্গা সীমান্ত দিয়ে যাচ্ছে সোনা, আসছে মাদক! ◈ বিশ্বের অন্য যেকোনো অঞ্চলের চেয়ে মধ্যপ্রাচ্যে তেল, গ্যাস বেশি কেন? ◈ কাতার প্রস্তাবসহ সব পরিকল্পনা নাকচ, শেখ হাসিনার অনড় অবস্থানে আওয়ামী লীগ পুনর্গঠন অনিশ্চিত

প্রকাশিত : ০১ মার্চ, ২০২০, ১০:৩৬ দুপুর
আপডেট : ০১ মার্চ, ২০২০, ১০:৩৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আখাউড়ায় লরির ধাক্কায় এক যুবক নিহত

আখাউড়া প্রতিনিধি: [২] রোববার দুপুর ১২ টার দিকে এদুর্ঘটনা ঘটে। কুমিল্লা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার ধরখার এলাকায় লরি ও মোটর সাইকেলের মুখোমুখি সংর্ঘষে মো. আরিফ (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। আরিফের বাড়ি কুমিল্লা'র দেবিদ্বার উপজেলার শিব নগর গ্রামে।

[৩] ঘটনার সত্যতা নিশ্চিত করে ব্রাহ্মণবাড়িয়া খাটিহাতা হাইওয়ে থানার পুলিশের সার্জেন্ট মো. গিয়াস উদ্দিন জানান, দুপুর ১২টার দিকে কুমিল্লাগামী একটি লরির সঙ্গে বিপরীত দিক থেকে আসা মোটর সাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটর সাইকেল আরোহী মো. আরিফের দেহ বিচ্ছিন্ন হয়ে প্রাণ হারান।

[৪] খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে এসে কবলিত মোটর সাইকেলটি উদ্ধার এবং ওই যুবকের লাশ থেকে বিচ্ছিন্ন অঙ্গপ্রতঙ্গ উদ্ধার করে। তবে এ ঘটনায় ঘাতক লরিটি আটক করা গেলেও চালক পালিয়ে যায়। এ ঘটনায় মামলার প্রস্ততি চলছে। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়