শিরোনাম
◈ ধর্ষণ ও নারী নির্যাতনের তদন্তে গুরুত্বপূর্ণ ডিএনএ অধিদপ্তরে জনবলসংকট, ৬৪ পদের ৫৯টিই শূন্য ◈ মাইক্রোসফট-অ্যাডোবিসহ মার্কিন ও ভারতীয় ৮ প্রতিষ্ঠানের গ্রিন কার্ড আবেদন স্থগিত করল ট্রাম্প প্রশাসন ◈ শাহজালাল বিমানবন্দর ঘিরে সক্রিয় ডাকাত চক্রের দৌরাত্ম্য, ভাড়াটে ডাকাত ধরা পড়লেও ধরাছোঁয়ার বাইরে মাফিয়ারা! ◈ সন্দেহের বশে কাউকে বাংলাদেশি বলে বাংলাদেশে ফেরত পাঠানো যাবে না: কলকাতা হাইকোর্টের বিচারক ◈ ডি‌সেম্ব‌রে হাসিনার প্রত্যাবর্তন: আ.লীগকে রুখতে তৃণমূল নেতা‌দের রাজপ‌থে থাকার নি‌র্দেশ বিএনপির  ◈ প্রতিরক্ষা শিল্পে নতুন সম্ভাবনা, দেশে ফ্রিগেটসহ যুদ্ধজাহাজ নির্মাণের উদ্যোগ ◈ রাজনৈতিক টানাপোড়েনের মধ্যেই বাণিজ্য বাধা দূর করতে বাংলাদেশ-ভারত বৈঠক ◈ ৭ অক্টোবরের পর মধ্যপ্রাচ্যে কার শক্তি বাড়ল, কার কমল? : আলজাজিরার বিশ্লেষণ ◈ এশিয়া কাপে বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলঙ্কা, আফগা‌নিস্তান ও মাল‌য়ে‌শিয়া ◈ আগামী বছ‌রের ১৮ মার্চ শুরু হচ্ছে পা‌কিস্তান সুপার লি‌গের দ্বাদশ আসর

প্রকাশিত : ০১ মার্চ, ২০২০, ০৮:৫৮ সকাল
আপডেট : ০১ মার্চ, ২০২০, ০৮:৫৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রাজধানীতে ভবন থেকে পড়ে নিহত ১

মোস্তাফিজুর রহমান : [২] রাজধানীর লালবাগে ৪তলা ভবনের ছাদ থেকে নিচে পড়ে বাবু নামে (৪২) এক ব্যক্তি নিহত হয়েছেন।

[৩] মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে সোয়া একটায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

[৪] রোববার দুপুর সাড়ে ১২টায় ভাড়া বাসায় দুর্ঘটনাটি ঘটে।

[৫] নিহতের ছোট ভাই জাহিদুল ইসলাম জানান, দুপুরে ছাদের উপরে গিয়ে সিগারেট খাচ্ছিলেন। তিনি হার্টের রোগী ছিলেন, হঠাৎ ৪তলা থেকে অসাবধানতাবশত পাশের বাসায় এক তালার উপরে পড়ে যায়। আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

[৬] ঢামেক পুলিশ ফাঁড়ির পুলিশ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, মৃতদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে।

[৭] মৃত বাবু বর্তমান ১০/২ললিত মোহন দাস লেন লালবাগ পোস্তা পরিবারের সঙ্গে ভাড়া বাসায় থাকতো। কয়েক বছর দুবাই ছিলেন সেখান থেকে দেশে এসে আবারো বিদেশ যাওয়ার জন্য চেষ্টা করছিলেন। ৩ ভাই ও ১ বোনের মধ্যে সে ছিলেন বড়। দুই ছেলে সন্তানের জনক ছিলেন তিনি।

[৮] নিহতের গ্রামের বাড়ি পটুয়াখালী জেলার দুমকি থানার শ্রীরামপুর গ্রামের মৃত আব্দুল রাজ্জাক খানের ছেলে বাবু।

  • সর্বশেষ