শিরোনাম
◈ 'ফ্রি ইমরান খান’ ‌লেখা টি-শার্ট প‌রে মাঠে ঢুকতে বাধা, সিদ্ধান্ত পাল্টালো ক্রিকেট অস্ট্রেলিয়া ◈ ৪০ দিনের ছুটি শেষ, রোববার খুলছে সব শিক্ষাপ্রতিষ্ঠান ◈ আজ বসছে জাতীয় সংসদ কমিটির প্রথম বৈঠক ◈ যুক্তরাষ্ট্র–ইরান টানাপোড়েন: সমঝোতার পথ সংকীর্ণ, বাড়ছে ‘মৃত্যু ও ধ্বংসের’ আশঙ্কা ◈ এপ্রিলে ৩ দেশ সফর করবেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান: দ্য প্রিন্টের খবর ◈ মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলো ইরানের হামলায় ক্ষয়ক্ষতির পর কতটুকু কার্যকর? ◈ ব্যাংক ঋণে ব্যবসা করা হালাল হবে কিনা, এ নিয়ে যা বললেন শায়খ আহমাদুল্লাহ ◈ শিক্ষকদের বৈশাখী ভাতা পাওয়া নিয়ে স্বস্তির খবর, যা জানালেন মাউশি ◈ ফিফা র‍্যাঙ্কিং- আর্জেন্টিনা ও ব্রাজিলের অবনতি, বাংলা‌দেশ ১৮২ নম্ব‌রে ◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি: শর্ত নিয়ে প্রশ্ন, পর্যালোচনায় সরকার

প্রকাশিত : ০১ মার্চ, ২০২০, ১০:০৪ দুপুর
আপডেট : ০১ মার্চ, ২০২০, ১০:০৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মুজিব জন্মশতবর্ষে ভারত-বাংলাদেশ মৈত্রী মোটর র‌্যালি

মাজহারুল ইসলাম : [২] ১ মার্চ থেকে ৭ দিনব্যাপী এই মোটর র‌্যালি শুরু হবে কলকাতার জোড়াসাঁকোর ঠাকুরবাড়ি থেকে। [৩] সেখান থেকে রবি ঠাকুরের জন্মভূমির মাটি নিয়ে এলগিন রোডের নেতাজি সুভাষচন্দ্রের বাসভবন স্পর্শ করে বাংলাদেশে পৌঁছাবে এই মোটর র‌্যালি। ৪] র‌্যালিতে ২১টি নানা ধরনের গাড়ি অংশ নিবে। দু’দেশের মধ্যে এটাই প্রথম মোটর র‌্যালি।

বলা হয়েছে, এই বাংলার ভালোবাসাকে ওপার বাংলার মাটিতে পৌঁছে দিতে, আর ওপারের একমুঠো ভালোবাসা এপারে আনার উদ্দেশ্যেই এই যাত্রা। ৫] অভিনেত্রী রচনা ব্যানার্জি শুক্রবার ক্যালকাটা ক্লাবে এই মোটর র‌্যালির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। ৬] অটোমোবাইল অ্যাসোশিয়েসন অব ইস্টার্ন ইন্ডিয়ার উদ্যোগে আয়োজিত এই মোটর র‌্যালিতে সহায়তা করেছে বাংলাদেশ উপহাইকমিশন, ঢাকা ব্যাঙ্ক ও ঢাকা ক্লাব।

৭] জানা যায়, এই মোটর র‌্যালি পেট্রাপোল-বেনাপোল দিয়ে প্রবেশ করে বাংলাদেশের ঢাকা, চট্টগ্রাম, কক্সবাজার, কুমিল্লা, হয়ে ময়মনসিংহ ও রংপুর হয়ে ৭ মার্চ চ্যারাবান্ধা দিয়ে ভারতে প্রবেশ করবে। ৮] এরপর শিলিগুড়িতে এই র‌্যালির সমাপ্তি ঘোষণা করা হবে।

৯] আরও জানা যায়, যেখানে যখানে গাড়িগুলো থামবে, সেখানেই অনুষ্ঠিত হবে সাংস্কৃতিক অনুষ্ঠান। ১০] র‌্যালিতে অংশগ্রহণকারী এক প্রবীণ মোটর র‌্যালিয়িস্ট জানিয়েছেন, দু’দেশের মধ্যে এ ধরনের কার র‌্যালি অনেক আগেই হওয়া উচিত ছিলো। ১১] এপার বাংলার অনেকের পিতৃ বা মাতৃভূমি ছিলো বাংলাদেশ। অনেকের জন্মও হয়েছে বাংলাদেশে। ১২] এই র‌্যালির মাধ্যমে দু’দেশের মানুষের কাছে পথ নিরাপত্তা এবং সুন্দরবন সংরক্ষণের বার্তা পৌঁছে দেয়া হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়