শিরোনাম
◈ ঢাকাসহ আশপাশে দুপুরের মধ্যে বৃষ্টি ও দমকা হাওয়ার সম্ভাবনা: আবহাওয়া অধিদপ্তর ◈ হরমুজ প্রণালির পর ওমান উপসাগরে নিয়ন্ত্রণের দাবি ইরানের নৌবাহিনীর ◈ আরেকটি পদ্মা সেতুসহ তিন মেগা প্রকল্পে বদলাবে যোগাযোগ ব্যবস্থা ◈ ইরানি হামলার শঙ্কায় মধ্যপ্রাচ্যের মার্কিন বিশ্ববিদ্যালয়গুলোতে অনলাইনে ক্লাস শুরু ◈ সাগরপথে ইতালি প্রবেশে শীর্ষে বাংলাদেশ, বাড়ছে মৃত্যু-নিখোঁজ ◈ পাঁচ সিটিতে এনসিপির প্রার্থী হলেন যারা ◈ ইরানের হামলায় দাউ দাউ করে জ্বলছে ইসরাইলি শিল্পাঞ্চল ◈ বিসিবিতে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে উত্থাপিত অনিয়মের অভিযোগ তদন্ত হ‌বে: সংস‌দে ক্রীড়া প্রতিমন্ত্রী ◈ হামে শিশুর মৃত্যুর ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দুই মন্ত্রীকে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ দীর্ঘ ছু‌টি কা‌টি‌য়ে দেশে ফিরেই মিরপুরে হাজির বি‌সি‌বি সভাপ‌তি বুলবুল

প্রকাশিত : ০১ মার্চ, ২০২০, ০৫:০৮ সকাল
আপডেট : ০১ মার্চ, ২০২০, ০৫:০৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] পশ্চিমবঙ্গে নাগরিকত্ব আইনের প্রচারে বেরিয়ে ২ বিজেপি বিধায়ক গ্রেপ্তার

সাইফুর রহমান : [২] পশ্চিমবঙ্গের বেহালার শীলপাড়া থেকে সুভাষ সরকার ও সৌমিত্র খাঁ নামের ওই দুই বিধায়ককে গ্রেপ্তার করে বেহালা থানায় নিয়ে যায় পুলিশ। রোববার কলকাতার শহীদ মিনারে সিএএ সমর্থনে ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সমাবেশ করার কথা রয়েছে। ইন্ডিয়াটিভি, ইন্ডিয়ান এক্সপ্রেস, ইন্ডিয়া টাইমস

[৩] এই সমাবেশ সামনে রেখে শহরের বিভিন্ন স্থানে বিজেপির কেন্দ্রীয় ও রাজ্য নেতারা বাড়ি বাড়ি গিয়ে প্রচার করছেন। এর অংশ হিসেবে শনিবার বেহালার শীলপাড়ায় প্রচারে নেমেছিলেন বিজেপির বাঁকুড়া ও বিষ্ণুপুরের ওই দুই বিধায়ক।

[৪] বিজেপির অভিযোগ, তাদের প্রচারকাজে বাধা দিয়ে পুলিশ ওই দুই বিধায়ককে গ্রেপ্তার করেছে। এসময় বিজেপি কর্মীরা পুলিশের সঙ্গে বাক-বিতন্ডায় জড়িয়ে পড়ে।

[৫] সৌমিত্র খাঁ দাবি করেন, শীলপাড়ায় একজন বিজেপি কর্মীর সঙ্গে দেখা করতে যাচ্ছিরেন, আর তাতেই পুলিশ বাধা দিচ্ছে। পশ্চিমবঙ্গে তৃণমূল দাঙ্গা বাধাতে চাইছেন বলেও এসময় তিনি অভিযোগ করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়