শিরোনাম
◈ ইংল্যান্ডের তিন ক্রিকেটার আইপিএলকে ‘না’ বলে দিলেন ◈ এক-এগারোর আরেক কুশীলব আফজাল নাছের গ্রেপ্তার ◈ ক্রিকেটকে জিম্মি কর‌বেন না প্লিজ, বি‌সি‌বি প‌রিচালক  মিঠুর অনু‌রোধ ◈ ঢাকাসহ আশপাশে দুপুরের মধ্যে বৃষ্টি ও দমকা হাওয়ার সম্ভাবনা: আবহাওয়া অধিদপ্তর ◈ হরমুজ প্রণালির পর ওমান উপসাগরে নিয়ন্ত্রণের দাবি ইরানের নৌবাহিনীর ◈ আরেকটি পদ্মা সেতুসহ তিন মেগা প্রকল্পে বদলাবে যোগাযোগ ব্যবস্থা ◈ ইরানি হামলার শঙ্কায় মধ্যপ্রাচ্যের মার্কিন বিশ্ববিদ্যালয়গুলোতে অনলাইনে ক্লাস শুরু ◈ সাগরপথে ইতালি প্রবেশে শীর্ষে বাংলাদেশ, বাড়ছে মৃত্যু-নিখোঁজ ◈ পাঁচ সিটিতে এনসিপির প্রার্থী হলেন যারা ◈ ইরানের হামলায় দাউ দাউ করে জ্বলছে ইসরাইলি শিল্পাঞ্চল

প্রকাশিত : ২৯ ফেব্রুয়ারি, ২০২০, ১১:১৪ দুপুর
আপডেট : ২৯ ফেব্রুয়ারি, ২০২০, ১১:১৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বাংলাদেশের মাটিতে নিজেদের রেকর্ড পরিবর্তন করতে চায় জিম্বাবুয়ে

নিজস্ব প্রতিবেদক : [২] আগামীকাল থেকে মাঠে গড়াচ্ছে বাংলাদেশ-জিম্বাবুয়ে ওয়ানডে সিরিজ। এর আগে বাংলাদেশকে আগ্রাসী ক্রিকেট খেলার হুমকি দিয়ে রাখছেন জিম্বাবুয়ে অধিনায়ক চামু চিবাবা। বাংলাদেশের মাটিতে নিজেদের রেকর্ড পরিবর্তন করার প্রত্যয়ও ব্যক্ত করেন তিনি।

[৩] চিবাবা বলেন, ‘হ্যাঁ, দুটি দুই ভিন্ন ফরম্যাট। তবে এটা সীমিত ওভারের খেলা। আমরা এখানে ভালো করি। আমরা ইতিবাচক ও আগ্রাসী ক্রিকেট খেলতে চাই। আমি মনে করি ওয়ানডে ক্রিকেট আমাদের সেই সুযোগটা দেয়।’

[৪] বিগত বছরগুলোতে বাংলাদেশে এসে সুবিধা করতে পারেনি জিম্বাবুয়ে। বিশেষ করে ওয়ানডে ফরম্যাটে, যদিও এই ফরম্যাটেই দলটির বড় বড় সাফল্য আছে। চিবাবা বলেন, ‘বাংলাদেশের মাটিতে আমাদের রেকর্ড ভালো নয়। কিন্তু এটা বদলাতে চাই আমরা। সামনে তিনটি ওয়ানডে ও দুটি টি-টোয়েন্টি আছে। আমাদের জনয় বড় সুযোগ।’

[৫] বাংলাদেশের স্কোয়াডে রয়েছেন আফিফ হোসেন ধ্রুব, নাইম শেখের মত তরুণরা। তারুণ্যে ভরপুর জিম্বাবুয়ের স্কোয়াডও। সাংবাদিকদের সাথে আলাপকালে তরুণদের প্রতি শুভকামনা জানান জিম্বাবুয়ের ওয়ানডে নেতা।

[৬] তিনি বলেন, ‘সত্যি বলতে বাংলাদেশের তরুণদের ব্যাপারে খুব একটা জানি না। তরুণদের চ্যালেঞ্জ গ্রহণ করা সবসময়ই দারুণ। আমাদের দলের তরুণদের দেখতেও মুখিয়ে আছি। নিজের দেশকে প্রতিনিধিত্ব করা বড় ব্যাপার। তরুণদের প্রতি শুভকামনা।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়