শিরোনাম
◈ হাম-উপসর্গে দেশে ২৪ ঘণ্টায় ১৭ শিশুর মৃত্যু ◈ আগামী ৫ বছরে বাংলাদেশে ৫ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে এডিবি ◈ কিচেন কেবিনেট’ সব সিদ্ধান্ত নিতো, ৩ বার পদত্যাগ করতে চেয়েছিলাম: সাবেক উপদেষ্টা তৌহিদ হোসেন (ভিডিও) ◈ ‘ভারত যা চাইবে তাই পাবে’: মোদিকে নিয়ে ট্রাম্পের উচ্ছ্বসিত প্রশংসা ◈ কারখানা প্রস্তুত, নেই গ্যাস: ঋণের চাপে দিশেহারা শিল্প উদ্যোক্তারা, থমকে গেছে হাজার কোটি টাকার বিনিয়োগ ◈ পুঁজিবাজারে নতুন বড় কোম্পানি: বিআরবি ক্যাবলের আইপিওর প্রস্তুতি শুরু ◈ বাংলাদেশে ধর্ষণ ও হত্যার আলোচিত ছয়টি মামলা কী অবস্থায় আছে?  ◈ কোরবানির পরবর্তী সাতদিন ঢাকার বাইরে থেকে চামড়া ঢাকায় প্রবেশ নিষিদ্ধ থাকবে ◈ ট্রাম্পের 'পাগলামি' ও বিশ্বরাজনীতিতে আমেরিকার একাকীত্ব  ◈ কুয়েতে ২৪০ টন খাদ্য সহায়তা দিচ্ছে বাংলাদেশ

প্রকাশিত : ২৯ ফেব্রুয়ারি, ২০২০, ১১:০১ দুপুর
আপডেট : ২৯ ফেব্রুয়ারি, ২০২০, ১১:০১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সরকার দেশের অর্থনীতি নিয়ে চিন্তা করে না, বললেন সাংবাদিক নাজমুল আশরাফ

মিনহাজুল আবেদীন: [২] শনিবার একাত্তর টিভির ‘সরকারের সমন্বয়ে কি জনগণের স্বার্থ বিপাকে’ শীর্ষক টকশোতে তিনি আরও বলেন, বিদ্যুৎতের দাম বাড়ানোর ক্ষেত্রে সরকার চালাকি করছে। উৎপাদন বাড়লেও দাম কমছে না। বছরে ২ বার বিদ্যুতের দাম বাড়ানো হচ্ছে। দুর্নীতি অনিয়মের সাথে যারা যুক্ত তাদের ব্যাপারে কোনো পদক্ষেপ নেয়া হচ্ছে না। ফলে দেশের অর্থনীতি সংকটে পড়ছে।

[৩] ইন্ডিপেনন্ডেন্ট টেলিভিশনের এই সাংবাদিক বলেন, বিদ্যুতের দাম বাড়ানো হলে ব্যবসায়িক প্রতিষ্ঠানসহ সাধারণ মানুষের সব স্বার্থে প্রভাব পড়বে। সরকারকে নিজে চিন্তা করতে হবে। জনগণের উপর কোনো চাপ সৃষ্টি করা যাবে না। যারা বিভিন্নভাবে দুর্নীতি করছে, ব্যাংক থেকে টাকা লুটপাট করছে, তাদের ব্যাপারে পদক্ষেপ গ্রহণ করতে হবে। তাহলে অনেক অর্থ বাঁচবে। রাজস্ব আয় বাড়বে এবং দেশের উন্নতি সাধিত হবে।

[৪] তিনি বলেন, সরকারকে ভর্তুকি অন্যখাত থেকে ব্যবস্থা করতে হবে। বিদ্যুৎ চুরি প্রতিরোধ করতে হবে। অপচয় ও দুর্নীতি বন্ধ করতে হবে। দেশের স্বার্থে রাষ্ট্রকে জনকল্যাণমূলক চিন্তা করতে হবে। তাহলে দেশের ভাবমূর্তি ফিরে আসবে। সম্পাদনা: সিরাজুল ইসলাম

  • সর্বশেষ
  • জনপ্রিয়