শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রের পর ইসরায়েলেও যুদ্ধবিরোধী বিক্ষোভ, চাপে নেতানিয়াহু ◈ হরমুজ প্রণালী দিয়ে পাকিস্তানের ২০ জাহাজ চলাচলের অনুমতি দিল ইরান ◈ ৪৭.৫ মিলিয়ন ডলারে ব্যাংক এশিয়ার কাছে বাংলাদেশি কার্যক্রম বিক্রি করছে ব্যাংক আলফালাহ ◈ টানা ছুটি শেষে আজ থেকে খুলছে সব শিক্ষাপ্রতিষ্ঠান, জারি নতুন নির্দেশনা ◈ রাশিয়া-ইউক্রেন ও মধ্যপ্রাচ্যের সংঘাত: বাংলাদেশের বিকল্প শ্রমবাজারের অপেক্ষা ◈ যুক্তরাষ্ট্রে ‘ভয়ংকর অপরাধে’ গ্রেপ্তার ১০ বাংলাদেশির পরিচয় প্রকাশ ◈ ‘প্রত্যেক নাগরিককে ২৫০০ টাকা বৈশাখী ভাতা’ নিয়ে যা জানা গেল ◈ জনগণের প্রত্যাশা পূরণে কাজের আহ্বান প্রধানমন্ত্রীর, আইনশৃঙ্খলা মেনে চলার নির্দেশ ◈ ভূমধ্যসাগরে দিক হারিয়ে ৬ দিন ভেসে থাকার পর ২১ বাংলাদেশিসহ ২৬ জন উদ্ধার, মৃত্যু অন্তত ২২ ◈ ড‌য়ে‌চে‌ভে‌লের প্রতি‌বেদন- আইপিএল সম্প্রচারে বাধা নেই, বলছে সরকার

প্রকাশিত : ২৮ ফেব্রুয়ারি, ২০২০, ০৬:৫২ সকাল
আপডেট : ২৮ ফেব্রুয়ারি, ২০২০, ০৬:৫২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] তিন ব্রাউজার ফায়ারফক্স, মাইক্রোসফট এজ ও অপেরা ব্রাউজারে দেখা যাবে বিশ্বের যেকোনো স্থান

জেবা আফরোজ : [২] গুগলের জনপ্রিয় সেবার মধ্যে অন্যতম গুগল আর্থ। ঘরে বসে বিশ্বের বিভিন্ন স্থান দেখার সুযোগ পাওয়া যায় এ সেবা ব্যবহার করে। হোক আমেরিকা, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া কিংবা আপনার বাসার পাশের খেলার মাঠ। এখন থেকে ফায়ারফক্স, মাইক্রোসফট এজ এবং অপেরা ব্রাউজারেও কাজ করবে এটি। টেকজুম/ডেইলি বাংলাদেশ

[৩] ২০১৭ সালের ডিসেম্বরে গুগল জানিয়েছিল, ফায়ারফক্স ও অন্যান্য ব্রাউজারে গুগল আর্থ নিয়ে কাজ করতে প্রস্তুত তারা। অবশেষে নিজেদের সেই প্রতিশ্রুতি রক্ষা করলো গুগল। ‘ক্রোম-অনলি নেটিভ ক্লায়েন্ট সলিউশন’ ব্যবহার করে ফিচারটি তৈরি করা হলেছিল বলেই এতটা সময় লেগেছে।

[৪] ‘গুগল আর্থ’ নিয়ে এখনও কাজ করছে মার্কিন প্রযুক্তি জায়ান্টটি। সর্বোচ্চ ভালো অভিজ্ঞতাটি পেতে ক্রোম ব্রাউজার থেকে সেবাটি ব্যবহারের পরামর্শ দিয়েছে গুগল। ভবিষ্যতে অ্যাপলের সাফারি ব্রাউজারের জন্যও সেবাটি নিয়ে আসার পরিকল্পনার কথা জানিয়েছে মার্কিন সার্চ জায়ান্টখ্যাত প্রতিষ্ঠানটি।

[৫] এ সেবার মাধ্যমে আপনার বন্ধুর বাড়ির ঠিক সামনে নিয়ে যেতে পারবে। গুগল আর্থে যেখানে পৃথিবীর ছবি দেখতে পাবেন, তার বামপাশে একটি সার্চবক্স আছে। সেখানে যদি ইংরেজিতে লেখেন- ‘মিরপুর ২, ঢাকা, বাংলাদেশ’। এক লাফে পৃথিবী ঘুরিয়ে ঠিক মিরপুরে নিয়ে যাবে আর্থ!

  • সর্বশেষ
  • জনপ্রিয়