শিরোনাম
◈ সীমান্তের দুই মুখ : এপার থেকে মানুষ পাচারের ফাঁদ, ওপার থেকে ঢুকছে মাদক ◈ সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা: অবসরপ্রাপ্ত মেজর জেনারেল গ্রেপ্তার ◈ চাকরি ও দক্ষ কর্মীর খোঁজ মিলবে এক জায়গায়, উদ্যোগ সরকারের ◈ মিরপুরে উচ্ছেদ অভিযানে সমন্বয়ের ঘাটতি, তদন্তের নির্দেশ: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ ঢাকা-দিল্লি সম্পর্ক এগিয়ে নিতে দ্রুতই আলোচনা: দীনেশ ত্রিবেদী ◈ আসিয়ান কাপ থেকে আগেই বাংলা‌দে‌শের বিদায়, এবার ইন্দোনেশিয়া ম্যাচে সান্ত্বনার লড়াই  ◈ অভিবাসীদের তৃতীয় দেশে পাঠাতে পারবে ট্রাম্প প্রশাসন, সুপ্রিম কোর্টের অনুমতি ◈ গঙ্গা পানি চুক্তি কারিগরি আলোচনা চলছে: ভারত ◈ মিরপুরে ফুটপাত উচ্ছেদ অভিযানে সংঘর্ষ, তিনটি গাড়িতে আগুন (ভিডিও) ◈ অক্টোবর-নভেম্বরে এলএনজির ঘাটতি নেই, আসছে ১৯ কার্গো: পেট্রোবাংলা

প্রকাশিত : ২৮ ফেব্রুয়ারি, ২০২০, ০৪:৩১ সকাল
আপডেট : ২৮ ফেব্রুয়ারি, ২০২০, ০৪:৩১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনাভাইরাস আতঙ্কে ফেসবুকের বার্ষিক ডেভেলপার সম্মেলন ‘এফ ৮’ বাতিল

সিরাজুল ইসলাম: [২] ফেসবুকের এক ব্লগে এ তথ্য জানানো হয়েছে। বলা হয়েছে, সবচেয়ে বড় এ সম্মেলন বন্ধ করাটা কঠিন সিদ্ধান্ত ছিল।

[৩] এফ ৮ ওয়েবসাইটে বলা হয়েছে, ডেভেলপার সহযোগী, কর্মী ও এফ ৮ এর সঙ্গে সংশ্লিষ্ট সবার স্বাস্থ্য ও নিরাপত্তার বিষয়টিকে বেশি গুরুত্ব দিয়ে সম্মেলন বাতিলের সিদ্ধান্ত নেয়া হলো।

[৪] ফেসবুকের প্ল্যাটফর্ম পার্টনারশিপ বিভাগের প্রধান কনসটানটিনোস পাপামিলটাডিয়াস বলেন, ফেসবুক স্থানীয় পর্যায়ে ছোট ছোট অনুষ্ঠান, ভিডিও ও লাইভ স্ট্রিমিংয়ের কনটেন্ট আয়োজন করবে।

[৫] আগামি মে মাসে এ সম্মেলন হওয়ার কথা ছিল। এ মাসের শুরুতে ফেসবুক সানফ্রান্সিসকোতে বড় বিজ্ঞাপন সম্মেলন বাতিল করেছে। করোনাভাইরাস আতঙ্কে মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসও বাতিল করা হয়েছে।

 

  • সর্বশেষ