শিরোনাম
◈ ৩০০ টাকা ভাড়ায় অটোরিকশায় ওঠেন স্কুলছাত্রী, বাসায় পৌঁছে দেওয়ার কথা বলে অন্য স্থানে নিয়ে ধর্ষণের পর হত্যা করেন চালক ◈ ইউটিউবার ধ্রুব রাঠির পর সিজেপি নেতা অভিজিৎ দীপকে, সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা আটক (ভিডিও) ◈ টানা চার হারে চাকরি গেলো তুরস্কের কোচ ভেন‌চেন‌জো ম‌ন্তেল্লার ◈ কক্সবাজারে ঘাঁটি গেড়ে ৯ দেশে চীনা চক্রের ডিজিটাল প্রতারণা! ◈ কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণ ও রপ্তানি বাড়াতে ২০ হাজার উদ্যোক্তা তৈরীর উদ্যোগ নিয়েছে সরকার ◈ এলপি গ্যাস সিলিন্ডারের দাম বাড়ানো হচ্ছে কীভাবে? ◈ মে‌সি অবসরে, তাঁর ১০ নম্বর জার্সিও কি অবসরে পাঠাতে পারবে আর্জেন্টিনা, কী বলছে ফিফার নিয়ম?  ◈ দিল্লিতে সিজেপির বিক্ষোভ ঘিরে ব্যাপক ধরপাকড়, আটক হাজারের বেশি, বন্ধ ৪৫ মেট্রো স্টেশন ◈ যন্তর মন্তরে বিক্ষোভের আগে আটক ইউটিউবার ধ্রুব রাঠি, ‘জেলে যেতে প্রস্তুত’ বললেন দীপকে (ভিডিও) ◈ সাবধা‌নে থে‌কো, আমাদের ক্যামেরার নজর তীক্ষ্ণ, অস্ট্রেলিয়াকে খোঁচা ম্যাচ সম্প্রচারকারী চ্যানেলের

প্রকাশিত : ২৮ ফেব্রুয়ারি, ২০২০, ১২:৪৩ দুপুর
আপডেট : ২৮ ফেব্রুয়ারি, ২০২০, ১২:৪৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বিএএফ ফ্লাইং ইন্সট্রাক্টর্স ও এভিয়েশন ইন্সট্রাক্টর্স পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা কোর্সের সনদ বিতরণ

ইসমাঈল ইমু : [২] বৃহস্পতিবার বিমান বাহিনীর ৫৭তম ফ্লাইং ইন্সট্রাক্টর্স কোর্স ও ৫ম এভিয়েশন ইন্সট্রাক্টর্স পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা কোর্সের সনদপত্র বিতরণ অনুষ্ঠান বিমান বাহিনী ফ্লাইং ইন্সট্রাক্টরস্ স্কুল এরুলিয়া এয়ারফিল্ড বগুড়াতে অনুষ্ঠিত হয়েছে।

[৩] বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কোর্সে অংশগ্রহণকারী প্রশিক্ষণার্থী কর্মকর্তাদের মাঝে সনদপত্র বিতরণ করেন। প্রধান অতিথি তার বক্তব্যে উল্লেখ করেন, আজ থেকে প্রশিক্ষণার্থী কর্মকর্তারা প্রশিক্ষক বৈমানিকের মত একটি সম্মানিত দলের অন্তর্ভুক্ত হল যা মাতৃভূমির আকাশ প্রতিরক্ষায় ভবিষ্যত প্রজন্মকে দক্ষতার সাথে গড়ে তুলতে সহায়তা করবে।

[৪] বাংলাদেশ বিমান বাহিনীর ৮ জন কর্মকর্তা ফ্লাইং ইন্সট্রাক্টরস্ কোর্সের সনদ পত্র অর্জন করেন। এছাড়াও, বাংলাদেশ বিমান বাহিনীর ৪ জন কর্মকর্তা প্রধান অতিথির নিকট হতে এভিয়েশন ইন্সট্রাক্টরস্ পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা প্রোগ্রামের সনদপত্র গ্রহণ করেন।

[৫] ৫৭তম ফ্লাইং ইন্সট্রাক্টরস্ কোর্সের স্কোয়াড্রন লীডার আতিক আহমেদ সার্বিকভাবে চৌকস প্রশিক্ষণার্থী কর্মকর্তা হিসেবে বিবেচিত হয়ে ‘মফিজ ট্রফি’ লাভ করেন। ফ্লাইং ইন্সট্রাক্টরস্ স্কুলের অধিনায়ক গ্রুপ ক্যাপ্টেন মোহাম্মদ মনিরুজ্জামান হাওলাদার এ প্রতিষ্ঠানে পরিচালিত কোর্স সম্পর্কে সংক্ষিপ্ত বিবরণী তুলে ধরেন।

[৬] অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বিমান বাহিনী ঘাঁটি বীরশ্রেষ্ঠ মতিউর রহমান এর এয়ার অধিনায়ক এয়ার ভাইস মার্শাল নজরুল ইসলামসহ সশস্ত্র বাহিনীর উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ