শিরোনাম
◈ সুখবর পেলেন ঋতুপর্ণারা, ফিফা নারী র‍্যাংকিংয়ে এক ধাপ এগিয়ে ১০৬ নম্বরে বাংলাদেশ ◈ রাজশাহীতে ৩৮ হাজার ৯৭০ আখচাষিকে ১২ কোটি টাকার প্রণোদনা দিলেন তারেক রহমান ◈ শাহজালাল বিমানবন্দরে স্টোর ভবনে আগুন ◈ প্রধানমন্ত্রী তারেক রহমানের জাপান সফর ২৬ অক্টোবর, সই হবে অন্তত ৪ সমঝোতা স্মারক ◈ যে কারণে মধ্যপ্রাচ্যজুড়ে যুক্তরাষ্ট্রের সতর্কতা জারি, নেপথ্যে যা জানা গেল ◈ জাতীয়কৃত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের জরুরি নির্দেশনা ◈ ভারতবিরোধী কর্মকাণ্ডের অংশ হিসেবে দিল্লি থেকে টাকা আসছে কলকাতায়, উসকানি ছড়াচ্ছে বাংলাদেশ থেকে: দিলীপ ঘোষ ◈ ইশরাক হোসেনের পদত্যাগপত্র গ্রহণ, মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রীর পদত্যাগ কার্যকর ◈ নাটোরে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১৪, চালকসহ ৭ জনের পরিচয় শনাক্ত ◈ ভারতের আসামে দুই দিনে ১১০০ বাঙালি মুসলিম পরিবার উচ্ছেদ, ভাঙা হলো ১০টির বেশি মসজিদ

প্রকাশিত : ২৮ ফেব্রুয়ারি, ২০২০, ১২:৩৭ দুপুর
আপডেট : ২৮ ফেব্রুয়ারি, ২০২০, ১২:৩৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

খালেদা জিয়ার জামিনে সরকারের কিছু করার নেই, বললেন তথ্যমন্ত্রী

সমীরণ রায় : [২] বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে ঢাকা সাংবাদিক ইউনিয়নের দ্বিবার্ষিক সাধারণ সভায় ড. হাছান মাহমুদ এ কথা বলেন।

[৩] আওয়ামী লীগের যুগ্ম সাধারণ বলেন, খালেদা জিয়ার রায় আদালতের ব্যাপার। এখানে সরকারের কিছু করণীয় নেই। আদালত যদি মনে করেন তাকে জামিন দেবেন, তাহলে জামিন পাবেন। আদালত যদি মনে করেন তিনি জামিন পাওয়ার যোগ্য নন, তাহলে জামিন হবে না। এটা একান্তই আদালতের ব্যাপার।

[৪] শিগগিরই গণমাধ্যম কর্মী আইন মন্ত্রিপরিষদে উঠবে বলে জানিয়েছেন, তথ্যমন্ত্রী। এর আওতায় ইলেকট্রোনিক মিডিয়াসহ সব ধরনের গণমাধ্যম কর্মীদের আইনী সুরক্ষায় আনা যাবে।

[৫] তিনি বলেন, ইদানিং হঠাৎ করেই টেলিভিশন সাংবাদিকদের ছাঁটাই করা হচ্ছে। যদি ছাঁটাই করতে হয়, সেটি আইন মেনে করা উচিত। একজন মানুষ যেখানে কাজ করছে বছরের পর বছর, হঠাৎ করে ছাঁটাইয়ের কাগজ ধরিয়ে দেওয়া এটি কোন ভাবেই সমীচীন নয়। আইনসম্মত নয়।

[৬] মালিকপক্ষকে উদ্দেশ্য তথ্যমন্ত্রী বলেন, যে কাউকে যেকোনো সময় এভাবে ছাঁটাই করবেন না। একজনকে ছাঁটাই করতে হলে আইন মেনে ছাঁটাই করুন। সংবাদপত্র টিকিয়ে রাখার জন্য সাংবাদিকের প্রয়োজন। সাংবাদিক ছাড়া কোনোমতেই মিডিয়া চলবে না। তাই সাংবাদিকদের কাজ শুরুর আগে নিয়োগপত্র হাতে নেয়ার পরামর্শ দেন। হাতে নিয়োগপত্র থাকলে ছাঁটাইয়ের সময় সুযোগ-সুবিধা পাওয়া যায়।

[৭] তিনি বলেন, ১১ বছর আগে সাড়ে ৪০০ দৈনিক পত্রিকা ছিল। বর্তমানে সেই সংখ্যা সাড়ে ১২০০ তে উন্নীত হয়েছে। বর্তমানে ৩৪টি টিভি চ্যানেল আছে। ৩৫ হাজার অনলাইন পত্রিকা রেজিস্ট্রেশনের জন্য আবেদন করেছে। আইপিটিভির জন্য ৫০০ আবেদন জমা আছে।

[৮] হাছান মাহমুদ বলেন, গত ১১ বছরে দেশে গণমাধ্যমে বিপুল অগ্রগতি হয়েছে। যেখানে যুক্তরাষ্ট্র, ইউরোপের দেশগুলোতে পত্রিকা-গণমাধ্যমের সংখ্যা কমেছে, সেখানে বাংলাদেশে এ সংখ্যা বৃদ্ধি পেয়েছে। এতে বোঝা যায় বাংলাদেশ সরকার গণমাধ্যম বান্ধব হওয়ায় এত অগ্রগতি হয়েছে। তবে এই অগ্রগতির পরেও কিছু কিছু চ্যালেঞ্জ আমাদের মাঝে দেখা দিয়েছে। সেগুলো সাংবাদিকদের পাশাপাশি সরকারিভাবেও সমাধানের চেষ্টা চলছে।

[৯] ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সভাপতি আবু জাফর সূর্যের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমীন, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সভাপতি মোল্লা জালাল, মহাসচিব শাবান মাহমুদ প্রমুখ। সম্পাদনা : আলআমিন ভূঁইয়া

  • সর্বশেষ