শিরোনাম
◈ মি‌ডিয়ার বিরু‌দ্ধে এমন সিদ্ধান্ত কে‌নো? বিসিবির কোন নিরাপত্তা ব্যাহত হয়েছে, জানতে চান সাংবাদিকেরা  ◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে নির্বাচনের ৩ দিন আগে শুল্ক চুক্তি করবে অন্তর্বর্তী সরকার ◈ রাজশাহীতে মাদকাসক্ত ছেলের হাতে মায়ের নৃশংস হত্যাকাণ্ড ◈ কুখ্যাত এপস্টেইন নথিতে বাংলাদেশের গবেষণা প্রতিষ্ঠান ◈ নির্বাচনের আগে বাংলাদেশের সংখ্যালঘুরা কেন শঙ্কিত? ◈ জানুয়ারিতে রেমিট্যান্সে নতুন রেকর্ড, এলো ৩.১৭ বিলিয়ন ডলার ◈ কুৎসা রটিয়ে, বিভ্রান্তি ছড়িয়ে এবং ধাপ্পা দিয়ে জনগণের ভোট নেওয়া যায় না : মির্জা আব্বাস  ◈ প্রতারক চক্রের ফোনকলে সাড়া না দিতে নির্বাচন কমিশনের আহ্বান ◈ কিশোরগঞ্জ পাসপোর্ট অফিসে দালালচক্রের বিরুদ্ধে র‍্যাবের অভিযান, ২০ জনের কারাদণ্ড ◈ নোয়াখালীতে বিএনপির বিদ্রোহী প্রার্থীর নির্বাচনী কার্যালয়ে হামলা-ভাঙচুর

প্রকাশিত : ২৭ ফেব্রুয়ারি, ২০২০, ১১:০০ দুপুর
আপডেট : ২৭ ফেব্রুয়ারি, ২০২০, ১১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ইরানের শহরগুলোকে কোয়ারেন্টাইন করার কোনও পরিকল্পনা নেই, জানালেন প্রেসিডেন্ট রূহানি

ইয়াসিন আরাফাত : [২] ইরানে করোনাভাইরাস ব্যাপক হারে ছড়িয়ে পড়লেও বুধবার মন্ত্রী সভা বৈঠকে দেশটির প্রেসিডেন্ট হাসান রুহানি বলেন, স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা শুধুমাত্র এই ভাইরাসে আক্রান্ত ব্যক্তিদের কোয়ারেন্টাইন করবেন, কোন শহরকে না। বিবিসি, পার্সটুডে, সিএনএন
[৩] ধারণা করা হচ্ছে, আফগানিস্তান, বাহরাইন, কাতার, ইরাক, কুয়েত, ওমান ও পাকিস্তানসহ প্রতিবেশী দেশগুলিতে এই ভাইরাস ছড়িয়ে পড়ার উৎস ছিলো ইরান দেশটি। ইতোমধ্যে কুয়েত এবং কাতার ইরান থেকে তাদের নাগরিকদের ফিয়িয়ে নেয়ার ঘোষণা দিয়েছে।
[৪] রূহানি জানিয়েছেন, ইরান দ্রুতই কোভিড-১৯ শনাক্তকরণ কিটের ব্যাপক উৎপাদন শুরু করবে। অল্প সময়ের মধ্যে হাজার হাজার এমনকি লাখ লাখ কিট উৎপাদন করা যাবে বলে জানান তিনি। উৎপাদিত কিটগুলো ইরানের হাসপাতালগুলোতে সরবরাহ করা হবে।
[৫] রুহানি জানান, ইরানি বিশেষজ্ঞদের তৈরি কোভিড ১৯ (করোনা ভাইরাস) শনাক্তকরণ কিটের চূড়ান্ত পরীক্ষা চলছে। প্রাথমিক সব পরীক্ষায় এ কিটের কার্যকারিতা প্রমাণিত হয়েছে।
[৬] বিবিসি বলছে, কোভিড-১৯ বিশ্বব্যাপী মহামারী হয়ে দেখা দিতে পারে বলে আশংকা করা হচ্ছে। ইরানে এ পর্যন্ত ১৯ ব্যক্তি মারা গেছে, মোট আক্রান্ত হয়েছে ১৩৯ জন। বিশ্বব্যাপি করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা প্রায় ৮০ হাজার, আর মৃতের সংখ্যা ২৭০০ ছাড়িয়েছে। সম্পাদনা : সালেহ্ বিপ্লব

  • সর্বশেষ
  • জনপ্রিয়