শিরোনাম
◈ ২০৩০ সালে বাংলাদেশের পোশাক রপ্তানির ওপর ৫% কার্বন কর আরোপ করবে ইইউ ◈ ব্যাংকঋণে শীর্ষে সরকার, বিদ্যুৎ-জ্বালানি ও সার খাতে বাড়বে ভর্তুকি ◈ ইরান যুদ্ধ ঠেকাতে মাঠে চীন-পাকিস্তান, ৫ দফা পরিকল্পনা প্রকাশ ◈ সংবিধান সংশোধন বিশেষ সংসদীয় কমিটি গঠনের প্রস্তাব ◈ সিঙ্গাপু‌রের কা‌ছে এক গো‌লে হে‌রে এশিয়ান কাপ বাছাই শেষ করলো বাংলাদেশ ◈ সংবিধান কি মনে করিয়ে দেয় এটা একাত্তরের পরাজয়ের দলিল? প্রশ্ন পার্থের ◈ গাজী আশরাফ লিপুর আনুষ্ঠানিকভাবে দা‌য়িত্ব শেষ হলো, এবার পা‌বেন সম্মাননা ◈ সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম ক্যান্সার আক্রান্ত, চিকিৎসার আবেদন করেছেন তার আইনজীবী ◈ বিগত সরকারের দুর্নীতিতে স্থবির স্বাস্থ্যখাত, সেবা উন্নয়নে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী ◈ জলবায়ু ট্রাস্টের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে উদ্যোগ নেওয়া হয়েছে : পরিবেশ মন্ত্রী

প্রকাশিত : ২৬ ফেব্রুয়ারি, ২০২০, ০৯:৩৮ সকাল
আপডেট : ২৬ ফেব্রুয়ারি, ২০২০, ০৯:৩৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ভিডিও লাইভে ইরানের উপ-স্বাস্থ্যমন্ত্রী জানালেন, তিনি করোনাভাইরাসে আক্রান্ত

সামিউল শাওন: [২] ইরানে করোনাভাইরাসে আক্রান্তে ৫০ জনের মৃত্যু হয়েছে বলে সোমবার খবর প্রকাশিত হয়। তবে খবরটিকে মিথ্যা বলে দাবি করে ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়। কিন্তু মঙ্গলবার দেশটির উপ-স্বাস্থ্যমন্ত্রী ইরাজ হারিরছি জানালেন তার নিজেরই আক্রান্ত হওয়ার কথা। আল-জাজিরা,রয়টার্স
[৩] তিনি ভিডিওতে বলেন, গতকাল রাতে আমার জ্বর আসার পর প্রাথমিক পরীক্ষায় করোনাভাইরাসের উপস্থিতি ধরা পড়ে। এখন আমি নিজেকে সবার থেকে আলাদা করে রেখেছি। এরপর থেকে আমি ওষুধ সেবন শুরু করেছি।
[৪] মঙ্গলবার তেহরান সরকার করোনা আক্রান্ত আরও তিনজনের মৃত্যুর খবর জানানোর পর উপ-স্বাস্থ্যমন্ত্রীর ডায়াগনসিস করা হয়। তাতে দেখা যায় তিনি করোনা পজিটিভ।
[৫] দেশটির রাষ্ট্রায়ত্ত টিভির প্রতিবেদনে সরকারি কর্মকর্তাদের বরাতে জানানো হচ্ছে, করোনা সংক্রমিত হয়ে ইরানে ১২ জনের মৃত্যু হয়েছে। এছাড়া প্রাণঘাতী এই ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা এখন ৯৫ জন। সম্পাদনা : সালেহ্ বিপ্লব

  • সর্বশেষ
  • জনপ্রিয়