শিরোনাম
◈ সদরঘাটের চাপ কমাতে বসিলা থেকে শুরু হলো লঞ্চ চলাচল ◈ ক্লাস ওয়ানে নিউরোসার্জন করার চেষ্টা করছি না, সহজভাবে ভর্তি পরীক্ষা নেওয়ার আশ্বাস শিক্ষামন্ত্রীর ◈ কাবুলে মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে পাকিস্তানের বিমান হামলা: নিহত ৪০০ ◈ বাংলাদেশের ২৫ বছরে ৩ বিলিয়ন ডলার সাশ্রয় সম্ভব নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারে ◈ ১৫ বছরে দেশের ২১ হাজার কোটি টাকা ক্ষতি হয়েছে, গ্লোবাল ফ্রড সামিটে স্বরাষ্ট্রমন্ত্রী ◈ শহীদ মিনারে কনটেন্ট ক্রিয়েটর রাকিব হত্যা, জানা গেল নেপথ্যের ‎কারন ◈ রহস্যে ঘেরা জাবি শিক্ষার্থী শারমিন হত্যা, স্বামী ফাহিম রিমান্ডে ◈ খালেদা জিয়ার কণ্ঠ নকল করে ২৬ কোটি হাতিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার সেই প্রতারক ◈ নেতানিয়াহুর ‘মৃত্যু’র খবরে রহস্যের জট, এআই বিতর্কের পর এলো নতুন ভিডিও ◈ দেশজুড়ে ধর্মপ্রাণ মুসলমানদের ইবাদত বন্দেগিতে পালিত হচ্ছে পবিত্র লাইলাতুল কদর

প্রকাশিত : ২৫ ফেব্রুয়ারি, ২০২০, ০৬:২১ সকাল
আপডেট : ২৫ ফেব্রুয়ারি, ২০২০, ০৬:২১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বাগেরহাটের যুবলীগ নেতার চোখ উপড়ে ফেলেছে দুর্বৃত্তরা

ডেস্ক রিপোর্ট [২] বাগেরহাটের মোরেলগঞ্জে নাজমুল হাসান রানা (৪০) নামে এক যুবলীগ নেতার দুটি চোখ উপড়ে ফেলেছে দুর্বৃত্তরা। রানা স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্যও। গতকাল সোমবার দিবাগত রাত ১টার দিকে তার বাড়ি ফেরার পথে শেখপাড়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে নাজমুল হাসান রানা স্বজনেরা তাকে উদ্ধার করে রাত ৩টার দিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

[৩] রানার স্ত্রী মুকুল বেগম বলেন, ‘বাগেরহাট চার আসনের উপ-নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী অ্যাডভোকেট আমিরুল আলম মিলনের সাথে দেখা করে বাড়িতে ফেরার পথে পরিকল্পিতভাবে হামলা করেছে চিহ্নিত সন্ত্রাসীরা। তারা রানার দুটি চোখ ধারালো অস্ত্র দিয়ে খুচিয়ে উপড়ে ফেলে।’ হামলাকারীদের দ্রুত গ্রেফতার করে তাদের সর্বোচ্চ শাস্তিও দাবি করেন তিনি।

[৪] মোরেলগঞ্জ উপজেলার বারইখালী ইউনিয়নের শেখপাড়া গ্রামের নুর আলী হাওলাদারের ছেলে রানা ওই ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের ইউপি সদস্য ও যুবলীগ নেতা। কী কারণে, কারা তার ওপর হামলা করেছে তা এখনো জানাতে পারেনি পুলিশ।

[৫] মোরেলগঞ্জ উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট তাজিনুর রহমান পলাশ বলেন, ‘যুবলীগ নেতা ও দুইবারের নির্বাচিত ইউপি সদস্য নাজমুল হাসান রানাকে রাজনৈতিক প্রতিপক্ষরা পরিকল্পিতভাবে তার ওপর নৃশংসভাবে হামলা চালিয়েছে। আমি দ্রুত হামলাকারীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই।’

[৬] মোরেলগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) দিপঙ্কর মন্ডল বলেন, ঘটনার খবর পেয়ে আমরা ঘটনাস্থল যাই। রানার ওপর হামলাকারীদের আটকের জন্য পুলিশের একাধিক টিম অভিযান শুরু করেছে।

সূত্র : বণিক বার্তা

  • সর্বশেষ
  • জনপ্রিয়