শিরোনাম
◈ বিশ্বকাপ ফুটবল: আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন ◈ কাজের আশ্বাস, শেষে ডান্স ক্লাব ও যৌ.ন শোষণের ফাঁদ ◈ পেরুতে ৫.৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ৫ ◈ কারাগার থেকে পালানো সেই নারী কয়েদি রাজধানীতে গ্রেপ্তার ◈ বিশ্বকাপ ফাইনাল: একাদশে তিন পরিবর্তন নিয়ে মাঠে নামছে আর্জেন্টিনা, অপরিবর্তিত স্পেন ◈ জুলাইয়ের চেতনা বিক্রি করে বেশিদিন রাজনীতি করা যাবে না : স্বরাষ্ট্রমন্ত্রী (ভিডিও) ◈ বাংলাদেশের পাসপোর্টে যুক্ত হচ্ছে জুলাই শহীদ আবু সাঈদ, মুগ্ধ ও ওয়াসিমের ছবি ◈ স্থানীয় সরকার নির্বাচন: আওয়ামী লীগের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা, সিদ্ধান্ত আদালত ও ইসির ◈ কুয়েত প্রবাসীদের জন্য মন্ত্রণালয়ের বিশেষ বার্তা ◈ পারমাণবিক কেন্দ্রে হামলার দাবিতে মুখোমুখি যুক্তরাষ্ট্র-ইরান, বড় সংঘাতের শঙ্কা

প্রকাশিত : ২৫ ফেব্রুয়ারি, ২০২০, ০৫:৫৬ সকাল
আপডেট : ২৫ ফেব্রুয়ারি, ২০২০, ০৫:৫৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] জাতীয় দলকে শক্তিশালী করতে ফুটবলারদের ইউরোপ পাঠাবে মন্ত্রনালয়

রাকিব উদ্দীন : [২] বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপ ও বঙ্গমাতা মেখ ফজিলাতুন্নোসা মুজিব জাতীয় গোল্ডকাপ টুর্নামেন্ট মাঠে গড়িয়েছে। এ টুর্নামেন্টের মধ্য দিয়ে বাছাইকৃত খেলোয়াড়রা জাতীয় দলে সুযোগ পেলে আরো উন্নতি হবে বলে মনে করেন ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ হাসান রাসেল। এছাড়া দলকে আরো শক্তিশালী করতে ফুটবলারদের ব্রাজিল-আর্জেন্টিনা বা ইউরোপের কোনো দেশে পাঠাবে বলে জানিয়েছেন তিনি।

[৩] প্রতিভাবান ফুটবলের খোঁজে প্রতিবারই আয়োজন করা হয় ঘরোয়া ফুটবল লিগগুলো। এ টুর্নামেন্টগুলো থেকে উঠে আসে অনেক প্রতিবাভান ফুটবলারও। যা জাতীয় দলের পাইপলাইন আরো শক্ত করে বলে মনে করেন ক্রীড়া প্রতিমন্ত্রী।

[৪] যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ হাসান রাসেল বলেন, ‘আমরা আন্তঃস্কুল প্রতিযোগিতা করছি, কলেজেও করবো। এসবের কারণ হলো প্রতিভাবান খেলোয়াড় খুঁজে বের করা।’

[৫] তৃণমূল পর্যায় থেকে গেলো বছরও বেশকজন ভালো মানের ফুটবলার উঠে আসে জাতীয় পর্যায়ে। তাদের উন্নত প্রশিক্ষণের জন্য ব্রাজিল পাঠায় ক্রীড়া মন্ত্রণালয়। এবারও এ পর্যায় থেকে বাছাইকৃত ফুটবলারদের ব্রাজিল-আর্জেন্টিনার পাশাপাশি ইউরোপের কোনো দেশে পাঠাবো বলে জানান ক্রীড়া প্রতিমন্ত্রী।

[৬] এদিকে, এ টুর্নামেন্টে অংশ নেয়া ফুটবলারদের স্বপ্নটাও যেন আকাশচুম্বী। পর্যাপ্ত সুযোগ সুবিধা পেলে ভবিষ্যতে লাল-সবুজ জার্সি গায়ে দেশের প্রতিনিধিত্ব করার প্রত্যয় তাদের।

  • সর্বশেষ
  • জনপ্রিয়