শিরোনাম
◈ ইরান–সংঘাত থামাতে কিছু দেশের মধ্যস্থতার চেষ্টা: পেজেশকিয়ান ◈ জ্বালানি তেলের দাম নিয়ে আতঙ্ক, যে বার্তা দিলেন জ্বালানিমন্ত্রী ও প্রতিমন্ত্রী ◈ কূটনীতিকদের সম্মানে প্রধানমন্ত্রীর ইফতার, দুর্নীতির বিরুদ্ধে কঠোর বার্তা ◈ যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে বাংলাদেশসহ বিশ্বে যেসব প্রভাব পড়তে পারে ◈ দেশের সব ব্যাংকের জন্য কেন্দ্রীয় ব্যাংকের জরুরি নির্দেশনা ◈ জ্বালানি সংকটের আতঙ্কে স্টেশনে ভিড়, সরবরাহে শর্ত দিল সরকার ◈ ইসরায়েলের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দরে ভয়াবহ হামলা ◈ দলীয় এমপিদের প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন করলেন তারেক রহমান ◈ নারী এ‌শিয়া কা‌পে উত্তর কোরিয়ার কাছে ৫ গো‌লে হার‌লো বাংলাদেশ  ◈ যুক্তরাষ্ট্র ইরানের স্কুলে হামলার জন‌্য দায়ী : রয়টার্স 

প্রকাশিত : ২৫ ফেব্রুয়ারি, ২০২০, ০৮:০৬ সকাল
আপডেট : ২৫ ফেব্রুয়ারি, ২০২০, ০৮:০৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মামলার আগেই আসামি গ্রেফতার

স্টাফ রিপোর্টার: বরিশাল জেলার আগৈলঝাড়া উপজেলার গৈলা ইউনিয়নের কালুপাড়া গ্রামের এক এসএসসি পরীক্ষার্থীকে অপহরনের ঘটনায় মামলা দায়েরের আগেই অপহরনকারীর পিতাকে গ্রেফতার করছে থানা পুলিশ। গ্রেফতারকৃতকে সোমবার বিকেলে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরন করা হয়েছে।

থানা সূত্রে জানা গেছে, কালুপাড়া গ্রামের মিঠু তালুকদারের কন্যা এসএসসি পরীক্ষার্থী নুশরাত জাহান পায়েল রবিবার পরীক্ষা শেষে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে তার পথরোধ করে জোরপূর্বক অপহরন করে নিয়ে যায় গৌরনদী উপজেলার চাঁদশী ইউনিয়নের বাঙ্গিলা গ্রামের ছালাম সরদারের পুত্র তুহিন সরদার।

এ ঘটনায় অপহৃতার মা শাহনাজ বেগম বাদী হয়ে সোমবার সকালে থানায় মামলা দায়ের করেন। ওই মামলার এজাহারভুক্ত আসামি তুহিনের পিতা ছালাম সরদারকে থানায় মামলা রেকের্ডের আগেই রবিবার রাতে এসআই জসীম উদ্দিন গ্রেফতার করেছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়