শিরোনাম
◈ সাগরপথে ইতালি প্রবেশে শীর্ষে বাংলাদেশ, বাড়ছে মৃত্যু-নিখোঁজ ◈ পাঁচ সিটিতে এনসিপির প্রার্থী হলেন যারা ◈ ইরানের হামলায় দাউ দাউ করে জ্বলছে ইসরাইলি শিল্পাঞ্চল ◈ বিসিবিতে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে উত্থাপিত অনিয়মের অভিযোগ তদন্ত হ‌বে: সংস‌দে ক্রীড়া প্রতিমন্ত্রী ◈ হামে শিশুর মৃত্যুর ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দুই মন্ত্রীকে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ দীর্ঘ ছু‌টি কা‌টি‌য়ে দেশে ফিরেই মিরপুরে হাজির বি‌সি‌বি সভাপ‌তি বুলবুল ◈ পরিবেশবান্ধব পোশাক শিল্পে বাংলাদেশের দাপট, বিশ্বসেরার তালিকায় ৫২ কারখানা ◈ গত ৮ বছর দেশে হামের কোনো টিকা দেওয়াই হয়নি: স্বাস্থ্যমন্ত্রী ◈ বক্ষব্যাধি ইনস্টিটিউটে ৪০ শয্যার আইসিইউ দ্রুত চালুর নির্দেশ ◈ রাতেই ১৩৩ অধ্যাদেশে চূড়ান্ত সিদ্ধান্তের সম্ভাবনা: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত : ২৫ ফেব্রুয়ারি, ২০২০, ০৬:৫৩ সকাল
আপডেট : ২৫ ফেব্রুয়ারি, ২০২০, ০৬:৫৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]যশোরের চৌগাছায় প্রতিপক্ষের হাতুড়ি পেটায় আওয়ামীলীগকর্মী আহত

নিজস্ব প্রতিবেদক : [২]পূর্ব শত্রুতার কারণে বজলুর রহমান (৪৫) নামে এক আওয়ামীলীগ কর্মীকে হাতুড়ি পেটা করেছে প্রতিপক্ষ সন্ত্রাসীরা। রোববার ২৩ ফেব্রুয়ারী রাতে বজলুর রহমানের বাড়ির পাশে এই ঘটনা ঘটে। সে ওই গ্রামের মৃত শামছুদ্দিন শেখের ছেলে।

[৩]স্থানীয় ইউপি সদস্য সোবহানুল আলম বাবু সাংবাদিকদের জানান, দলীয় কোন্দল নিয়ে একই গ্রামের সন্ত্রাসী কবির গ্রুপের সাথে বজলুর রহমানের পূর্ব শত্রুতা চলে আসছিল।

[৪]এরই জের ধরে রোববার রাত আনুমানিক ৯ টায় বাড়ির পাশে রাস্তায় পেয়ে বজলুর রহমানকে কবির, শিপন, জুলকার, আজগার বিপুলসহ অজ্ঞাতনামা ১০/১২ জন ধরে নিয়ে যায়। এ সময় সন্ত্রাসীরা বজলুর রহমানের শরীরের বিভিন্ন স্থানে হাতুড়ীপেটা ও লোহার রড দিয়ে এলোপাতাড়ী পিটিয়ে জখম করে।

[৫]বজলুর রহমানের চিৎকার প্রতিবেশীরা এসে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করে। এ ব্যাপারে চৌগাছা থানার অফিসার ইনচার্জের কাছে সাংবাদিকরা জানতে চাইলে তিনি বলেন, বজলুর রহমান আহত হবার বিষয়টি শুনেছি। অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়