শিরোনাম
◈ এনআইডি পেয়েছেন ১৪ দেশের ৫৪ হাজারের বেশি প্রবাসী ◈ ডেঙ্গুতে মৃত্যু ও আক্রান্তে নতুন রেকর্ড, একদিনে প্রাণ গেল ৫ জনের ◈ হাম উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৬ শিশুর মৃত্যু, নতুন রোগী ১,২৩১ ◈ যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে তেলের দামে ফের ঊর্ধ্বগতি ◈ আইনশৃঙ্খলা ও দেশ গঠনে আনসার-ভিডিপিকে আরও সক্রিয় হওয়ার আহ্বান রাষ্ট্রপতির ◈ ২০২৭ সালে কবে শুরু হতে পারে রমজান, সম্ভাব্য ঈদের তারিখও প্রকাশ ◈ ২০০০ অন্তর্বাস ও ১২ হাজার টি-ব্যাগ পুঁতলেন গবেষকেরা, যে ফল পেলেন ◈ দীর্ঘ সংগ্রামের পর দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে পেরেছি: তারেক রহমান ◈ ‘বাংলাদেশ থেকে পালানো কোনো সন্ত্রাসী যেন ভারতের ভূখণ্ডে আশ্রয় না পায়’ ◈ পাশে থেকে বাংলাদেশকে যে কোনো সহায়তা দিতে প্রস্তুত যুক্তরাষ্ট্র: সারাহ আলড্রিচ

প্রকাশিত : ২৫ ফেব্রুয়ারি, ২০২০, ০২:২০ রাত
আপডেট : ২৫ ফেব্রুয়ারি, ২০২০, ০২:২০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

১] ফেনীতে ১৩ টি ভারতীয় চোরাই মোবাইলসহ এক যুবক আটক

ফেনী প্রতিনিধি: [২] সোমবার দুপুরে শহরের মহিপাল প্লাজার লিলি ডিপার্টমেন্টাল ষ্টোরের সামনে অভিযান চালিয়ে পালানোর সময় মো. ওসমান গনি ওরপে পারভেজকে ১৩টি চোরাই মোবাইলসহ আটক করে র্যাব-৭।

[৩] আটককৃত যুবক মোবাইল সেটের বৈধ কাগজ পত্র দেখাতে ব্যর্থ হয়। সে সদর উপজেলার বালুয়া চৌমুহনী মাছিমপুর গ্রামের মৃত একরামুল হকের ছেলে।

[৪] র্যাব-৭ এর সহকারী পুলিশ সুপার মোঃ নুরুজ্জামান বলেন, আটককৃত যুবক মোবাইল সেটগুলো সীমান্তবর্তী দেশ ভারত হতে অবৈধ উপায়ে সংগ্রহ করে ফেনী জেলার বিভিন্ন স্থানে পাইকারী মূল্যে বিক্রয় করে। উদ্ধারকৃত মোবাইল সেটের আনুমানিক মূল্য ১ লক্ষ ৮৫ হাজার টাকা। আটককৃত আসামীর কাছে থেকে উদ্ধারকৃত মালামালসহ আইনানুগ ব্যবস্থা গ্রহণে ফেনী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। সম্পাদনা: তিমির চক্রবর্ত্তী

  • সর্বশেষ