শিরোনাম
◈ আমি গু.লি করিনি আমাকে গু.লি করার নির্দেশ দেওয়া হয়েছিল: মৃত্যুদণ্ডপ্রাপ্ত এএসআই (ভিডিও) ◈ সংসদে ১২টি বিল পাস ◈ শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী ◈ যুদ্ধের প্রভাবে টিকে থাকার লড়াইয়ে ক্ষুদ্র উদ্যোক্তারা! ◈ আবাসন খাতে কালো টাকা বিনিয়োগের সুযোগ চায় রিহ্যাব, এনবিআরের ‘না’ ◈ চাহিদা মেটাতে ১১ কার্গো এলএনজি আমদানি করছে সরকার ◈ গত দুদিনে দুবার দাম বাড়ার পর আজ আবার কমেছে স্বর্ণের দাম! ◈ এডহক ক‌মি‌টির সদস‌্যদের ম‌ধ্যে বণ্টন হলো বিসিবির স্ট্যান্ডিং কমিটি, কে পেলেন কোন দায়িত্ব ◈ বাংলা‌দেশ-ভারত সম্প‌র্কে অস্ব‌স্তির কারণ হ‌তে পা‌রে আওয়ামী লীগ! ◈ বিদেশি তারকাদের তুলোধোনা, আই‌পিএ‌লে দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন তুললেন সু‌নিল গাভাস্কার

প্রকাশিত : ২৪ ফেব্রুয়ারি, ২০২০, ১০:০৩ দুপুর
আপডেট : ২৪ ফেব্রুয়ারি, ২০২০, ১০:০৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] চিত্রনায়ক সালমান শাহ’র অপমৃত্যু মামলার তদন্তে যেসব বিষয় বিবেচনা করেছে পিবিআই

সুজন কৈরী : [২] দুই যুগ আগে তুমুল জনপ্রিয় চলচ্চিত্র তারকা সালমান শাহ’র অপমৃত্যু মামলার তদন্তকালে পিবিআইয়ের কাছে বেশ কিছু বিষয় বিবেচ্য ছিলো। এসব বিষয়কে সামনে রেখেই তদন্ত শেষ করেছে পুলিশের এ বিশেষ বাহিনীটি।
[৩]  সোমবার দুপুরে রাজধানীর ধানমন্ডিতে প্রধান কার্যালয়ে সংস্থাটির ডিআইজি বনজ কুমার মজুমদার বলেন, সালমান শাহ আত্মহত্যাই করেছেন। এমন বিষয় উল্লেখ করেই আদালতে তদন্ত প্রতিবেদন জমা দেয়া হবে।

[৪] তদন্তকালে পিবিআইর কাছে বিবেচ্য বিষয়গুলো হলো-

১ম ও ২য় সুরতহাল রিপোর্ট
১ম ও ২য় ভিসারা রিপোর্ট
কেমিক্যাল রিপোর্ট
১ম ও ২য় ময়না তদন্ত রিপোর্ট
বিশেষজ্ঞ মেডিকেল বোর্ড কর্তৃক মতামত
হস্তলিপি বিশারদের মতামত
ঘটনাস্থল পরিদর্শন ও বিল্ডিংয়ে প্রবেশ এবং বাহির সংক্রান্তে বিশেষজ্ঞের মতামত
রিজভী আহমেদ ওরফে ফরহাদ ও জরিনা বেগমের অডিও রেকর্ড
সাক্ষীদের ফৌজদারী কার্যবিধির ১৬৪ ধারায় দেয়া জবানবন্দি
ঘটনা সংশ্লিষ্ট সাক্ষীদের জিজ্ঞাসাবাদ শেষে রেকর্ডকৃত ফৌঃ কাঃ বিঃ ১৬১ ধারায় জবানবন্দি
জব্দকৃত আলামত পর্যালোচনা

আগের তদন্ত প্রতিবেদনগুলো পর্যালোচনা
বিভিন্ন দালিলিক সাক্ষ্য, পারিপার্শ্বিক সাক্ষ্য, কাগজপত্র ও অন্যান্য সাক্ষ্য পর্যালোচনা

[৫] তদন্ত শেষে পিবিআই যে ফলাফল পেয়েছে তা হলো-
সালমান শাহ খুন হননি
সালমান শাহ আত্মহত্যা করেছেন।

[৬] আত্মহত্যার জন্য ৫টি কারণ বলছে পিবিআই। সেগুলো হলো-
সালমান শাহ এবং চিত্র নায়িকা শাবনুর-এর অতিরিক্ত অন্তরঙ্গতা
স্ত্রী সামিরার সাথে দাম্পত্য কলহ
মাত্রাধিক আবেগ প্রবনতার কারণে একাধিকবার আত্মঘাতি হওয়ার বা আত্মহত্যার চেষ্টা
মায়ের প্রতি অসীম ভালোবাসা, জটিল সম্পর্কের বেড়াজালে পড়ে পুঞ্জিভ‚ত অভিমানে রুপ নেওয়া
সন্তান না হওয়ায় দাম্পত্য জীবনে অপূর্ণতা

  • সর্বশেষ
  • জনপ্রিয়