শিরোনাম
◈ ড্যাপের নতুন সংশোধনীতে বুড়িগঙ্গার তীরে ভারী শিল্পের অনুমোদন, বন্যাপ্রবাহ এলাকায় আবাসন প্রকল্পের সুযোগ ◈ যুক্তরাষ্ট্রে ভিসার মেয়াদ পেরিয়ে অবস্থান করলে স্থায়ী নিষেধাজ্ঞা, ফৌজদারি মামলার হুঁশিয়ারি মার্কিন দূতাবাসের ◈ ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থী-তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর, পরিচ্ছন্নতায় জোর দিতে নির্দেশনা ◈ বাংলাদেশে টমেটো ও আলুর সংগ্রহ-পরবর্তী বিভিন্ন পর্যায়ে নষ্ট এক-তৃতীয়াংশ ধানে ১০.২৪% ◈ ত্রিদেশীয় সিরিজে প্রথম ম‌্যাচ সন্ধ‌্যায়, মু‌খোমু‌খি বাংলা‌দেশ ও জিম্বাবু‌য়ে ◈ মেসি-পরবর্তী যুগে আর্জেন্টিনার প্রথম দুই প্রতিপক্ষ চূড়ান্ত ◈ কক্সবাজারের রিসোর্টে ভয়াবহ আগুনে টয়লেটে মিলল আরও ৪ লাশ, নিহত বেড়ে ১০ ◈ আগামী ২৪ ঘণ্টায় যেসব বিভাগে বৃষ্টি হতে পারে ◈ উত্তরায় কিশোর গ্যাংয়ের দাপট, মাদক সিন্ডিকেট ও দখলদারি নিয়ন্ত্রণে ‘দে লাড়া’ গ্রুপ (পিচ্চি সানি) ◈ ইমরান খান, ক্যালিস, ও সোবার্সের তালিকায় সাকিব আল হাসান

প্রকাশিত : ২২ ফেব্রুয়ারি, ২০২০, ০৫:৫৫ সকাল
আপডেট : ২২ ফেব্রুয়ারি, ২০২০, ০৫:৫৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিভাগীয় কমিশনারের সুস্থ্যতা কামনায় দোয়া মাহফিল

স্টাফ রিপোর্টার : শুক্রবার বাদ জুমআ ময়মনসিংহ বড় মসজিদে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত ময়মনসিংহ বিভাগীয় কমিশনার খোন্দাকার মেস্তোফিজুর রহমান এনডিসির দ্রুত আরোগ্য কামনা করে ইমাম ও খতিব মাওলানা আব্দুল হক বিশেষ দোয়া মাহফিলে মোনাজাত পরিচালনা করেন। ময়মনসিংহ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ হাফিজুর রহমান এর উদ্যোগে সদরের বিভিন্ন মসজিদে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।দোয়া শেষে মুসল্লিদের মাঝে মিষ্টান্ন বিতরন করা হয়। উল্লেখ্য, গত ৮ ফেব্রুয়ারি দুপুরে অপারেশন সফলভাবে সম্পন্ন হয়েছে। ন্যাশনাল ইনস্টিটিউট অব ট্রমাট্রোলজির এন্ড রিহ্যাবিলিটে (পঙ্গু হাসপাতালের) অভিজ্ঞ মেডিকেল টীমের নেতৃত্বে অপরেশন করেন। এর আগে ১৬ ফেব্রুয়ারি আগারগাও ন্যাশনাল ইনসিটটিউট অব নিউরো সায়েন্স হাসপাতালে মাথায় সিটিস্ক্যাণসহ অন্যান্য পরীক্ষা নিরীক্ষা সম্পন্ন হয়েছে। মাথায় বড় ধরনের কোনো সমস্যা নেই বলে চিকিৎসকরা জানান। এছাড়াও খোন্দাকার মেস্তোফিজুর রহমানের হাতে ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত পেয়েছেন।

গাজীপুরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিনেট সভায় যোগদানের উদ্দেশ্যে ময়মনসিংহ থেকে যাবার পথে ময়মনসিংহ বিভাগীয় কমিশনার খোন্দকার মোস্তাফিজুর রহমান এনডিসি ১৫ ফেব্রুয়ারি সকালে গাজীপুর রাজেন্দ্রপুর মোড়ের কাছে ইউলোপে মারাত্মক সড়ক দুর্ঘটনার শিকার হয়েছেন। বিভাগীয় কমিশনারের পা ফেটে , হাত ও মাথায় আঘাত পেয়েছেন। তাকে প্রথমে শহীদ তাজউদ্দীন মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হয়। এছাড়াও কমিশনারের বডিগার্ড এএসআই মোঃ আব্দুল বারেক ও ড্রাইভার হেলাল উদ্দিন হাত পা ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত পেয়েছেন।

  • সর্বশেষ