শিরোনাম
◈ যে কারণে বাংলাদেশ থেকে পোলট্রি ও ডিম নিচ্ছে না সৌদি আরব! ◈ সরকারি দামে মিলছে না সার, দিশাহারা কৃষক! ◈ ড. ইউনূসের প্রতি প্রশ্ন, মব ভায়োলেন্সের দায় তিনি নেবেন না কেন? ◈ মধ্যপ্রাচ্যে সামরিক প্রস্তুতি নিচ্ছে ওয়াশিংটন, ৩ শতাধিক মার্কিন সামরিক বিমান মোতায়েন ◈ ফ্যামিলি কার্ডের সুবিধা পাবেন না যে ৬ শ্রেণির মানুষ ◈ যেভাবে ঘরে বসে দেখবেন জুনিয়র বৃত্তি পরীক্ষার ফল ◈ সরলথের হ্যাটট্রিকে চ্যাম্পিয়ন্স লি‌গের‌ শেষ ষোলোয় আতলেতিকো মা‌দ্রিদ ◈ পিলখানায় শহীদ সেনাদের প্রতি শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতি ◈ বেঙ্গালুরু থেকে বাংলাদেশি সন্দেহে ১৮ জনকে আটক করেছে পুলিশ ◈ দুর্নীতির অভিযোগে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাবেক দুই উপাচার্যের দেশত্যাগে নিষেধাজ্ঞা

প্রকাশিত : ২২ ফেব্রুয়ারি, ২০২০, ০৫:৪৭ সকাল
আপডেট : ২২ ফেব্রুয়ারি, ২০২০, ০৫:৪৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শেরপুরে ট্রাক-মটরসাইকেল সংঘর্ষে নিহত-২

শেরপুর-১ তপু হারুন : শেরপুরের নকলা উপজেলার বারোমাইসা বাজার এলাকায় ট্রাক ও মটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে মটরসাইকেল চালকসহ দুইজন নিহত হয়েছেন। নিহতরা হলো উপজেলার হাসনখিলা গ্রামের আব্দুল হাকিমের ছেলে মারুফ ও বারোমাইসা গ্রামের সেলিম মিয়ার ছেলে হামিদুল ইসলাম। শুক্রবার দুপুর ১ টার দিকে বারোমাইসা বাজারের মোড়ে এই দূর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের বিভিন্ন স্থানের অনুষ্ঠান দেখতে হাসনখিলা গ্রাম হতে বারোমাইসা গ্রামের দিকে যাওয়ার পথে বারোমাইসা বাজারের মোড়ে মটরসাইকেল চালক মারুফের সাথে নকলাগামী একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মটরসাইকেল আরোহী হামিদুল ইসলামের মৃত্যু হয়। পরে স্থানীয়রা মারুফকে উদ্ধার করে নকলা উপজেলা কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত ডাক্তাররা তাকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করলে পথিমধ্যে তারও মৃত্যু হয়। পুলিশ ঘাতক ট্রাকটিকে আটক করেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়