শিরোনাম
◈ হরমুজ প্রণালী নিয়ে পাল্টাপাল্টি ব্ক্তব্য, কোন পথে সমাধান ◈ গভীর রাতে লাইভ: সংসদ নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিলেন হাসনাত আব্দুল্লাহ (ভিডিও) ◈ ৬০ হাজার টন ডিজেল আসছে মালয়েশিয়া থেকে ◈ বৈশাখে ইলিশ আকাশছোঁয়া, সবজিতেও আগুন: মধ্যবিত্তের পান্তা-ইলিশ এখন স্বপ্ন ◈ সাতটি আইডি দিয়ে ছড়ানো হয় ভিডিও, হামলার নেতৃত্বে ছিলেন রাজনৈতিক দলের নেতা ◈ মাত্র এক ইঞ্চি দূরে থাকা চুক্তি শেষ মুহূর্তে ভেস্তে যায়: আরাগচি ◈ সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: সাবেক যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭ ◈ প্রধানমন্ত্রীর নতুন বাসভবনে থাকছে সুড়ঙ্গ ও টানেল যা বহিঃশত্রুর আক্রমণ থেকে পরিবারকে সুরক্ষা দেবে ◈ ইরানে নতুন করে হামলার চিন্তা ট্রাম্পের, দাবি ওয়াল স্ট্রিট জার্নালের ◈ আবারও রিয়াল মাদ্রিদে ফিরছেন টনি ক্রুস

প্রকাশিত : ২১ ফেব্রুয়ারি, ২০২০, ০৪:৩৭ সকাল
আপডেট : ২১ ফেব্রুয়ারি, ২০২০, ০৪:৩৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভগ্নিপতির ধর্ষণে শ্যালিকা আট মাসের অন্তঃস্বত্ত্বা ,ভগ্নিপতি গ্রেপ্তার

নুর উদ্দিন , কোম্পানীগঞ্জ প্রতিনিধি: নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরএলাহী ইউনিয়নের ১নং ওয়ার্ড চরলেংটা গ্রামের কিশোরীকে (১৩) জোরপূর্বক ধর্ষণের ঘটনা ঘটেছে। বর্তমানে কিশোরীটি আট মাসের অন্তঃস্বত্ত্বা হয়ে পড়েছে।

এ ঘটনায় কিশোরীর পিতা আহমদ উল্যাহ (৬৩) গত বুধবার বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করার পর ওই কিশোরীর ভগ্নিপতি (বড় বোনের জামাই) নুর মোহাম্মদ মামুনকে (৩০) পুলিশ গ্রেপ্তার করেছে। ধর্ষক ও লম্পট ভগ্নিপতি মামুন নোয়াখালী জেলার কবিরহাট উপজেলার ধানশালিক ইউনিয়নের ৯নং ওয়ার্ড চরমন্ডলিয়া গ্রামের রাজ্জাক মিয়ার বাড়ীর নুরুল হকের ছেলে।

ভিকটটিম অন্তঃস্বত্ত্বা কিশোরীর পিতা আহম্মদ উল্যাহর দায়েরকৃত এজাহার সূত্রে জানা যায়, গত বছরের ৫ জুন তারিখের বিকেলে ভিকটিমের নিজ বাড়ীতে একা পেয়ে তাকে তার ভগ্নিপতি জোরপূর্বক ধর্ষণ করে। সে চিৎকার করিতে চাইলে আসামি মামুন তার মুখে হাত চেপে রাখে এবং এঘটনা প্রকাশ করলে হত্যা করবে বলে হুমকি দেয়। ভয়ে ভিকটিম কিশোরী কাউকে কিছু বলেনি। ৪-৫মাস পর ভিকটিমের শারীরিক গঠন অস্বাভাবিক হয়ে উঠলে ঘটনা প্রকাশ পায়। ভিকটিম বিষয়টি পারিবারিক সদস্যদের সকলকে জানায়।

আসামি বাদীর বড় মেয়ে লাইলী বেগমের স্বামী হওয়ায় সংসারের অশান্তি বা সংসার ভেঙ্গে যাওয়ার ভয়ে বিষয়টি পাবিবারিক ভাবে মিমাংসা করার চেষ্টা করা হয়। অবশেষে বুধবার কোম্পানীগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমনে মামলা দায়ের করা হয়। মামলা দায়ের পরপর কয়েক ঘণ্টার মধ্যে পুলিশ আসামি নুর মো. মামুনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। আসামি মামুন বৃহস্পতিবার আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তি মূলক জবানবন্দী দেয়।

এ বিষয়ে কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আরিফুর রহমান জানান, মামলাটি দায়েরেরর কয়েক ঘণ্টার মধ্যে আসামি গ্রেপ্তার করা হয়েছে। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়