শিরোনাম
◈ নির্বাচন ঘিরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর অবস্থান ◈ সাময়িকভাবে স্থগিত মালয়েশিয়ার ই-ভিসা কার্যক্রম ◈ ৪ কিমি গতির ঢাকা শহর! যানজট কমাতে এআই ও জিরো সিগন্যাল ট্রাফিক ব্যবস্থাপনার পথে বাংলাদেশ ◈ ত্রয়োদশ সংসদ নির্বাচনের জোট সমীকরণ: কে কার সঙ্গে, কে কোথায় প্রতিদ্বন্দ্বিতা করছে? ◈ ভোটের দিন প্রার্থী, পোলিং এজেন্ট ও ভোটারদের যেসব বিধিনিষেধ মানতে হবে ◈ আমরা এককভাবে সরকার গঠনে সক্ষম হবো: ডয়চে ভেলেকে তারেক রহমান (ভিডিও) ◈ টি-‌টো‌য়ে‌ন্টি বিশ্বকা‌পে আরব আমিরাতের বিরু‌দ্ধে দাপু‌টে জয় নিউ জিল্যান্ডের ◈ নির্বাচনে টানা ছুটি: সরকারি চাকরি থেকে শিক্ষাপ্রতিষ্ঠান—কার কত দিন? ◈ বাংলাদেশের নতুন রাজনৈতিক সমীকরণে আওয়ামী লীগ নিয়ে ভারতের দোটানা! ◈ বিদায় নিয়ে কোথায় যাবেন, জাতিকে জানালেন প্রধান উপদেষ্টা

প্রকাশিত : ২১ ফেব্রুয়ারি, ২০২০, ১২:৩০ দুপুর
আপডেট : ২১ ফেব্রুয়ারি, ২০২০, ১২:৩০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কোভিড-১৯ ভারতের অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলবে না জানালেন গভর্নর শক্তিকান্ত

রাশিদ রিয়াজ : মাত্র কয়েকটি ভারতীয় শিল্পক্ষেত্র করোনা সংক্রমণে প্রভাবিত হতে পারে। তবে সেই সমস্যা কাটিয়ে ওঠার জন্য ইতোমধ্যে বিকল্প ব্যবস্থা নিয়েছে ভারত, জানালেন কেন্দ্রীয় ব্যাংকের প্রধান শক্তিকান্ত দাস।

কোভিড-১৯ এর প্রভাবে বিশ্বের আর্থিক বৃদ্ধির সূচক বা জিডিপি এবং বাণিজ্য ধাক্কা খাবে বলে মনে করেন তিনি।

ভারতের ওষুধ এবং ইলেকট্রনিক্স সরঞ্জাম উৎপাদন ক্ষেত্র বহুলাংশে চীন থেকে আমদানির উপরে নির্ভরশীল। করোনাভাইরাসের সংক্রমণে এই দুই ক্ষেত্রের ওপরে নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে বলে পরিস্থিতির ওপরে নজর রাখা হচ্ছে বলে জানান ভারতের কেন্দ্রীয় ব্যাংকের প্রধান।

একই সঙ্গে শক্তিকান্ত দাস চীন ও ভারতের সরকারি নীতি নির্ধারকদের পাশাপাশি আর্থিক নীতি নির্ধারণ কর্তৃপক্ষ পারস্পরিক সমন্বয়ের ভিত্তিতে নজর রাখছে বলেও জানান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়