শিরোনাম
◈ বেসরকারি ৪ ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ ◈ ভোটের ফল চ্যালেঞ্জ: হাইকোর্টে আরও পাঁচ প্রার্থীর আবেদন গ্রহণ ◈ মিরপুরের পিচের প্রশংসা কর‌লেন পাকিস্তানি কোচ মাইক হেসন  ◈ জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে স্পট মার্কেট থেকে দুই লাখ টন ডিজেল কিনছে বিপিসি ◈ ইরানের বর্তমান শাসন পতনের পর যুক্তরাষ্ট্র বিপুল অর্থ আয় করতে পারবে: লিন্ডসে গ্রাহাম ◈ জ্বালানি তেল নিয়ে জরুরি নির্দেশনা, সব ডিসি অফিসে চিঠি ◈ নতুন নেতাকে স্বাগত জানিয়ে ইরানে বিশাল শোভাযাত্রা ◈ তেলের প্রধান ডিপোগুলোতে সেনা মোতায়েনের নির্দেশ ◈ ১২ লাখ রোহিঙ্গা বাংলাদেশের জন্য অসহনীয় বোঝা, কমনওয়েলথে পররাষ্ট্রমন্ত্রী   ◈ সিঙ্গাপুর থেকে এলো ২৭ হাজার টন ডিজেল, চট্টগ্রামে খালাস শুরু

প্রকাশিত : ২০ ফেব্রুয়ারি, ২০২০, ০৩:৩০ রাত
আপডেট : ২০ ফেব্রুয়ারি, ২০২০, ০৩:৩০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দিনাজপুর ও পাবনায় ‘বন্দুকযুদ্ধে’ নিহত ৩, আহত ৪ পুলিশ সদস্য

হ্যাপি আক্তার : বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) ভোর ৪টার দিকে দিনাজপুরের নবাবগঞ্জে উপজেলার ছোট মাগুড়া গ্রামে এ ঘটনা ঘটেছে।এ সময় ৪ পুলিশ সদস্য আহত হয়েছে বলে জানিয়েছে নবাবগঞ্জ থানা। যমুনা/দেশ রুপান্তর

নিহতরা হলেন- দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার ওয়াজেদ আলী (২৮) এবং গাইবান্ধা জেলার সাদুল্যাপুরের রফিক আলী (৩০)।

বিরামপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মিথুন সরকার জানান, নবাবগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে তার নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে ওয়াজেদ আলী এবং রফিক আলীকে আটক করে।

তিনি বলেন, আটকদের নিয়ে ডাকাতদলের অন্যান্য সদস্যদের ধরতে মাগুড়া গ্রামে যায়। এ সময় ডাকাতরা পুলিশকে লক্ষ্য করে গুলি করতে থাকে। ডাকাতদের গুলিতে ওয়াজেদ এবং রফিক নিহত হয়। এতে নবাবগঞ্জ থানার চার পুলিশ আহত হয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে ১৫ রাউন্ড গুলি উদ্ধার করেছে।

তিনি আরো বলেন, নিহত ওয়াজেদ এবং রফিক আন্তজেলা ডাকাতদলের নেতা। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।

এদেকে, পাবনা সদরে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হয়েছেন ১ জন। পুলিশের দাবি সে ডাকাত দলের সদস্য।

  • সর্বশেষ
  • জনপ্রিয়