শিরোনাম
◈ ২০৩০ সালে বাংলাদেশের পোশাক রপ্তানির ওপর ৫% কার্বন কর আরোপ করবে ইইউ ◈ ব্যাংকঋণে শীর্ষে সরকার, বিদ্যুৎ-জ্বালানি ও সার খাতে বাড়বে ভর্তুকি ◈ ইরান যুদ্ধ ঠেকাতে মাঠে চীন-পাকিস্তান, ৫ দফা পরিকল্পনা প্রকাশ ◈ সংবিধান সংশোধন বিশেষ সংসদীয় কমিটি গঠনের প্রস্তাব ◈ সিঙ্গাপু‌রের কা‌ছে এক গো‌লে হে‌রে এশিয়ান কাপ বাছাই শেষ করলো বাংলাদেশ ◈ সংবিধান কি মনে করিয়ে দেয় এটা একাত্তরের পরাজয়ের দলিল? প্রশ্ন পার্থের ◈ গাজী আশরাফ লিপুর আনুষ্ঠানিকভাবে দা‌য়িত্ব শেষ হলো, এবার পা‌বেন সম্মাননা ◈ সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম ক্যান্সার আক্রান্ত, চিকিৎসার আবেদন করেছেন তার আইনজীবী ◈ বিগত সরকারের দুর্নীতিতে স্থবির স্বাস্থ্যখাত, সেবা উন্নয়নে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী ◈ জলবায়ু ট্রাস্টের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে উদ্যোগ নেওয়া হয়েছে : পরিবেশ মন্ত্রী

প্রকাশিত : ২০ ফেব্রুয়ারি, ২০২০, ০৯:০৬ সকাল
আপডেট : ২০ ফেব্রুয়ারি, ২০২০, ০৯:০৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভূমির সকল সেবা জুন থেকে এক ছাদের নিচে, ওয়ান স্টপ সার্ভিস

শরীফ শাওন : বুধবার (১৯ ফেব্রুয়ারি) নির্মাণাধীন ভূমি ভবন কমপ্লেক্সের কাজের অগ্রগতি পরিদর্শনের সময় ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীকে প্রকল্প পরিচালক এ তথ্য জানান। মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, একই জায়গায় সকল দফতর ও সংস্থা ওয়ান স্টপ সার্ভিস দিতে ঢাকার তেজগাঁও এলাকার নির্মাণাধীন ভূমি ভবন কমপ্লেক্সে জুন থেকে কার্যক্রম শুরু হবে। পদক্ষেপটিতে ‘ভূমি সেবা হচ্ছে ডিজিটাল, বদলে যাচ্ছে দিনকাল’ নামক চলমান সেবা কার্যক্রম আরও বেগবান হবে বলে মনে করেন ভূমিমন্ত্রী।

২০ তলা ভিত্তি বিশিষ্ট প্রায় ১০৬ কোটি টাকা ব্যয়ে নির্মাণাধীন দুটি বেজমেন্টসহ ১৩ তলা ভূমি ভবন কমপ্লেক্সে ৩১ হাজার বর্গ মিটারের বেশি স্থান সংকুলান হবে। এতে ১৫০টি গাড়ি পার্কিং সুবিধা থাকবে। ভবনে ভূমি রেকর্ড ও জরিপ অধিদফতর, ভূমি সংস্কার বোর্ড, ভূমি আপিল বোর্ড ইত্যাদি অফিস ছাড়াও ফুড ক্যাফে, প্রার্থনা স্থান, ব্যাংক ও বুথ ইত্যাদি স্থাপনের পরিকল্পনা রয়েছে। সূত্র : জাগো নিউজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়