শিরোনাম
◈ মিনহাজুল আ‌বে‌দিন নান্নু বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির পরিচালক  ◈ হাম-উপসর্গে দেশে ২৪ ঘণ্টায় ১৭ শিশুর মৃত্যু ◈ আগামী ৫ বছরে বাংলাদেশে ৫ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে এডিবি ◈ কিচেন কেবিনেট’ সব সিদ্ধান্ত নিতো, ৩ বার পদত্যাগ করতে চেয়েছিলাম: সাবেক উপদেষ্টা তৌহিদ হোসেন (ভিডিও) ◈ ‘ভারত যা চাইবে তাই পাবে’: মোদিকে নিয়ে ট্রাম্পের উচ্ছ্বসিত প্রশংসা ◈ কারখানা প্রস্তুত, নেই গ্যাস: ঋণের চাপে দিশেহারা শিল্প উদ্যোক্তারা, থমকে গেছে হাজার কোটি টাকার বিনিয়োগ ◈ পুঁজিবাজারে নতুন বড় কোম্পানি: বিআরবি ক্যাবলের আইপিওর প্রস্তুতি শুরু ◈ বাংলাদেশে ধর্ষণ ও হত্যার আলোচিত ছয়টি মামলা কী অবস্থায় আছে?  ◈ কোরবানির পরবর্তী সাতদিন ঢাকার বাইরে থেকে চামড়া ঢাকায় প্রবেশ নিষিদ্ধ থাকবে ◈ ট্রাম্পের 'পাগলামি' ও বিশ্বরাজনীতিতে আমেরিকার একাকীত্ব 

প্রকাশিত : ২০ ফেব্রুয়ারি, ২০২০, ০৮:২৪ সকাল
আপডেট : ২০ ফেব্রুয়ারি, ২০২০, ০৮:২৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বর্ণবাদের অভিযোগ তুলে ৩ বিদেশি সাংবাদিককে বহিস্কার করলো চীন

সাইফুর রহমান : কোভিড-১৯ মোকাবেলায় চীন সরকারের ভূমিকা নিয়ে গত ৩ ফেব্রুয়ারি প্রকাশিত একটি প্রতিবেদনের জেরে ওয়াল স্ট্রীট জার্নালের ৩ সাংবাদিকের বিরুদ্ধে এই পদক্ষেপ নিলো বেইজিং। যুক্তরাষ্ট্রের প্রভাবশালী দৈনিকটি জানায়, ওই ৩ সাংবাদিককে ৫ দিনের মধ্যে চীন ছাড়ার সময়সীমা বেঁধে দেয়া হয়েছে। রয়টার্স, বিবিসি, ডয়চে ভেলে

ওই প্রতিবেদনে বলা হয়, ‘কোভিড-১৯ মোকাবেলায় চীন সরকারের প্রাথমিক পদক্ষেপ ছিল গোপনীয়, যা দেশটির ওপর গোটা বিশ্বের আস্থার জায়গাটা নষ্ট করে ফেলেছে।’ প্রতিবেদনটি মতামত কলামে প্রকাশিত না হয়ে সংবাদের মূলপাতায় প্রকাশিত হওয়ায় আরও ক্ষিপ্ত হয়েছে চীনা কর্তৃপক্ষ। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের দাবি, তারা এনিয়ে দৈনিকটিকে বেশ কবার ক্ষমা চাওয়ার আহ্বান জানালেও তারা কর্ণপাত করেনি।
প্রতিবেদনটিকে বর্ণবাদী আখ্যা দিয়ে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জেং শুয়াং বলেন, এর মাধ্যমে কোভিড-১৯ মোকাবেলায় চীনের ভূমিকাকে প্রশ্নবিদ্ধ করা হয়েছে। বহিস্কৃত সাংবাদিকদের পরিচয় প্রকাশ না করে ওই মুখপাত্র আরও বলেন, সচেতনভাবে চীনকে আক্রমণ করা কোনও গণমাধ্যমকে কোনোভাবেই চীনের জনসাধারণ স্বাগত জানাবে না।
এবিষয়ে এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনো প্রতিক্রিয়া না জানালেও বহিস্কৃত ৩ সাংবাদিকের মধ্যে দু’জন যুক্তরাষ্ট্রের এবং একজন অস্ট্রেলিয়ার নাগরিক বলে জানায় ওয়াল স্ট্রীট জার্নাল কর্তৃপক্ষ। উল্লেখ্য, চীনের উহান থেকে ছড়িয়ে পড়া প্রাণঘাতি কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে এপর্যন্ত বিশ্বে ২ হাজারেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে, আক্রান্তের সংখ্যাও ৭৫ হাজার ছাড়িয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়