শিরোনাম
◈ আলমারি ভর্তি রুপি মিলল সরকারি কর্মকর্তার বাড়িতে ◈ আহসান এইচ মনসুরকে সরানো নিয়ে যা বললেন অর্থমন্ত্রী ◈ বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনে উপনির্বাচন ঘিরে ইসির বিশেষ আদেশ ◈ এবার নগদে বিনিয়োগ নিয়ে ব্যারিস্টার আরমান যা বললেন ◈ পিলখানা হত্যাকাণ্ড ছিল সার্বভৌমত্ব নস্যাৎ করার অপপ্রয়াস: প্রধানমন্ত্রী ◈ কম্পিউটার অপারেটর থেকে শিক্ষা অফিসার, বিতর্কিত পদোন্নতি নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী ◈ নতুন দুই প্রতিমন্ত্রীর দায়িত্ব বণ্টন, প্রজ্ঞাপন জারি ◈ শুল্ক ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি দেখে পরবর্তী করণীয় নির্ধারণ : বাণিজ্যমন্ত্রী ◈ হাতিয়ায় এমপি হান্নান মাসউদের ওপর হামলা, সড়কে অবস্থান (ভিডিও) ◈ নতুন আইজিপিকে র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী

প্রকাশিত : ২০ ফেব্রুয়ারি, ২০২০, ০৮:২০ সকাল
আপডেট : ২০ ফেব্রুয়ারি, ২০২০, ০৮:২০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জুলিয়ান অ্যাসাঞ্জের ওপর নির্যাতন বন্ধের আহ্বান জানিয়ে যুক্তরাজ্যের কাছে ১৮টি দেশের ১১৭ জন চিকিৎসকের খোলা চিঠি

সামিউল শাওন: গত সোমবার এক খোলা চিঠিতে স্বাক্ষর করে তাঁর স্বাস্থ্যের অবস্থা ভয়াবহ খারাপ বলে চিকিৎসক ও মনোবিদেরা উল্লেখ করেন। মেডিকেল জার্নাল দ্য ল্যানসেটে প্রকাশিত এক হাজার ২০০ শব্দের চিঠিতে লেখেন, অ্যাসাঞ্জকে কারাগারে মানসিক নির্যাতন করা হচ্ছে। আমরা অ্যাসাঞ্জের ওপর যে নির্যাতন চালানো হচ্ছে, তার নিন্দা জানাই। এক্সপ্রেস এণ্ড স্টার

অস্ট্রেলিয়া নাগরিক অ্যাসাঞ্জের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে ১৮টি অভিযোগ, এর মধ্যে ১৭টিই গুপ্তচরবৃত্তি আইনে। ওয়াশিংটন অ্যাসাঞ্জকে যুক্তরাষ্ট্রে নিয়ে বিচার করতে চায়। এ নিয়ে আগামী ২৪ ফেব্রুয়ারি যুক্তরাজ্যের উলউইচ ক্রাউন কোর্টে শুনানি হওয়ার কথা রয়েছে।

চিকিৎসকেরা চিঠিতে আরো বলেছেন, অ্যাসাঞ্জের ওপর নির্যাতন বন্ধে আমরা সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি। বেশি দেরি হওয়ার আগেই তাঁর সর্বোচ্চ স্বাস্থ্যসুবিধা পাওয়ার নিশ্চয়তা চাইছি।

২০১০ সালে অ্যাসাঞ্জের উইকিলিকস লাখ লাখ মার্কিন গোপন নথি ফাঁস করে। ওই বছরই তাঁর বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ ওঠে সুইডেনে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়