শিরোনাম
◈ পিএসএলে কোনও চুক্তিই হয়নি! তাহলে কেন মুজারাবানিকে নিষেধাজ্ঞা? যুক্তি দিল পাকিস্তান ক্রিকেট বোর্ড ◈ ডোপিংয়ে ‘ক্যাটেগরি এ’-তে ভারত, ভাবমূর্তিতে ধাক্কা, বাড়লো আন্তর্জাতিক নজরদারি ◈ সাতসকালে ভূমিকম্প : রাজধানীসহ দেশজুড়ে কম্পন অনুভূত ◈ জ্বালানি তেলের দাম বাড়ায় বছরে গ্রাহকের অতিরিক্ত ব্যয় প্রায় ১১ হাজার ২৫৪ কোটি টাকা ◈ আকাশসীমা নিয়ন্ত্রণে আধুনিক যুগে বাংলাদেশ ◈ ইরান যুদ্ধের প্রভাব, রেমিট্যান্স হ্রাসে চাপে পড়তে পারে বাংলাদেশের অর্থনীতি : দ্য ইকোনমিস্ট ◈ মার্কিন অবরোধ উপেক্ষা করে হরমুজ প্রণালি পাড়ি দিচ্ছে ইরানি জাহাজ ◈ নেতানিয়াহুকে গ্রেফতারের ইঙ্গিত দিলেন হাঙ্গেরির প্রধানমন্ত্রী ◈ বিতর্কের পর আবার বদলাচ্ছে পুলিশের পোশাক, রং নির্ধারণ করে মন্ত্রণালয়ে চিঠি ◈ ষড়যন্ত্রে ক্ষমতা কুক্ষিগত করতে বিভ্রান্তি ছড়াচ্ছে বিরোধীরা: তারেক রহমান

প্রকাশিত : ২০ ফেব্রুয়ারি, ২০২০, ০৬:০৮ সকাল
আপডেট : ২০ ফেব্রুয়ারি, ২০২০, ০৬:০৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পূর্বাচলে হচ্ছে ‘বঙ্গবন্ধু চত্বর’

বাংলা ট্রিবিউন : পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে রাজধানীর পূর্বাচল নতুন শহরে হবে ‘বঙ্গবন্ধু চত্বর’। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উদ্যোগে পূর্বাচল শহর প্রকল্পের ৪ ও ৫ নম্বর সেক্টরের সংযোগস্থলে এ চত্বর হবে। বুধবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে প্রস্তাবিত এ স্থান পরিদর্শন করেন গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ।
পরিদর্শনকালে প্রতিমন্ত্রী ‘বঙ্গবন্ধু চত্বর’ নির্মাণের সর্বশেষ অগ্রগতির খোঁজ-খবর নেন এবং এটি বাস্তবায়নে সংশ্লিষ্টদের বিভিন্ন পরামর্শ দেন। এরপর তিনি রাজউকের বাস্তবায়নাধীন নিকুঞ্জ-১ লেকের উন্নয়নকাজ পরিদর্শন করেন।
এ সময় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মো. শহীদ উল্লা খন্দকার, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মো. সাঈদ নূর আলম, গণপূর্ত অধিদফতরের প্রধান প্রকৌশলী মো. আশরাফুল আলম, স্থাপত্য অধিদফতরের প্রধান স্থপতি আ স ম আমিনুর রহমান, রাজউকের সদস্য (পরিকল্পনা) আজহারুল ইসলাম খান, সদস্য (উন্নয়ন) মেজর (অব.) শামসুদ্দিন আহমেদ চৌধুরী, প্রধান প্রকৌশলী (বাস্তবায়ন) আব্দুল লতিফ হেলালী, প্রধান প্রকৌশলী (প্রকল্প ও ডিজাইন) এ এস এম রায়হানুল ফেরদৌস এবং পূর্বাচল প্রকল্পের পরিচালক উজ্জ্বল মল্লিক উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়