শিরোনাম
◈ ওয়ান-ইলেভেনের তিন কুশীলব ডিবি হেফাজতে: মুখোমুখি জিজ্ঞাসাবাদে বেরোচ্ছে নতুন তথ্য ◈ জ্বালানি চ্যালেঞ্জে বাংলাদেশের পাশে থাকার বার্তা যুক্তরাষ্ট্রের ◈ দুই গোলে এগিয়ে থেকেও থাইল‌্যা‌ন্ডের কা‌ছে হারলো বাংলাদেশ নারী দল ◈ তেলবাহী ট্রেন লাইনচ্যুত, সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ ◈ ওকে লাথি মেরে বের করে দিন: নেতানিয়াহুর ছেলেকে যুক্তরাষ্ট্র থেকে বের করে যুদ্ধে পাঠানোর দাবি স্টিভ ব্যাননের ◈ বাংলাদেশ সরকারের বিবৃতিতে আমরা কষ্ট পেয়েছি: ইরানি রাষ্ট্রদূত ◈ যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ: জ্বালানি সংকটে প্রথমে ফুরিয়ে যেতে পারে বাংলাদেশ! ◈ শিশুশিল্পী লুবাবার বিয়ে আইনত বৈধ কি না, বাল্যবিবাহের দায়ে কী শাস্তি হতে পারে? ◈ মহানগর এলাকার সরকারি প্রাথমিকেও আসছে অনলাইন ক্লাস ◈ এসএসসি পরীক্ষা ঘিরে কড়াকড়ি, কর্মকর্তাদেরও চাকরি হারানোর ঝুঁকি

প্রকাশিত : ১৮ ফেব্রুয়ারি, ২০২০, ০৫:৫৭ সকাল
আপডেট : ১৮ ফেব্রুয়ারি, ২০২০, ০৫:৫৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সিরাজগঞ্জে মুক্তিযোদ্ধার স্ত্রীকে জবাই করে হত্যা

সোহাগ হাসান, সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জে শহরে রাশিদা খানম নাজু (৬৫) নামে সাবেক এক স্বাস্থ্য সহকারী কর্মকর্তাকে জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা। তবে ঘটনার পর থেকে নিহতের বড় ছেলে স্বাস্থ্যকর্মী নাহিদ ইমরান লিয়ন পলাতক রয়েছেন।

মঙ্গলবার বেলা ৯টায় দিকে সিরাজগঞ্জ সোনালী ব্যাংকের সামনে নিজ বাড়ি থেকে পুলিশ নিহতের লাশ উদ্ধার করেছে। সিরাজগঞ্জের পুলিশ সুপার হাসিবুল আলম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

নিহতের ছোট ভাই রানা আহমেদ বলেন, বড় ছেলে নাহিদ ইমরান লিয়ন ও পুত্রবধুকে সাথে নিয়ে বসবাস করতেন রাশিদা খানম। সকালে পুত্রবধু তার ছেলেকে নিয়ে স্কুলে যায়। বাড়ি ফিরে এসে দেখে রাশিদা খানমকে নিজ ঘরে জবাই করে লাশ বিছানার উপর ফেলে রাখা হয়েছে। এসময় পুত্রবধু পিংকির চিৎকারে প্রতিবেশিররা ছুটে আসে। পরে তারা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের লাশ উদ্ধার করে।

এ ব্যাপারে সিরাজগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ¯িœগ্ধ আক্তার বলেন, গরু জবাই করা ধারালো ছুরি দিয়ে রাশিদা খানমকে হত্যা করা হয়েছে। নিহতের মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হবে। তদন্ত করে দেখা হচ্ছে হত্যার সাথে কারা জড়িত। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়