শিরোনাম
◈ হামলা-পাল্টা হামলায় কাঁপছে জ্বালানি বাজার, তেলের দাম ১১৫ ডলার ছাড়াল ◈ ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় কাতারের এলএনজি উৎপাদনের ১৭% ধ্বংস, পুনরুদ্ধারে লাগবে ৫ বছর ◈ পাকিস্তানের দীর্ঘ-পাল্লার ক্ষেপণাস্ত্র ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের জন্য হুমকি: মার্কিন জাতীয় গোয়েন্দা প্রধান ◈ প্রধানমন্ত্রীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়ে চিঠি দিলেন নরেন্দ্র মোদি ◈ সৌদি আরবে বৈঠক শেষে ইরানবিরোধী যৌথ অবস্থান ১২ মুসলিম দেশের ◈ রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করবেন, জামাত সাড়ে ৮ টায় ◈ ইরানকে সৌদি আরবের কড়া হুঁশিয়ারি: প্রয়োজনে সামরিক পদক্ষেপ নেওয়ার ঘোষণা ◈ ঘরে ঢুকে খুলনায় একই পরিবারের ৪ জনকে গুলি ◈ চট্টগ্রামের টেরিবাজারে মার্কেটে আগুন, নিহত ২ ◈ ঈ‌দের পরই উত্তপ্ত হ‌চ্ছে সংসদ ও মাঠের রাজনীতি

প্রকাশিত : ১৮ ফেব্রুয়ারি, ২০২০, ০৯:৪৪ সকাল
আপডেট : ১৮ ফেব্রুয়ারি, ২০২০, ০৯:৪৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাংলাদেশে সাংবাদিকদের উপর হামলার ঘটনায় জড়িতদের গ্রেফতারের দাবি জানিয়েছে জেদ্দা রিপোর্টার্স এসোসিয়েশন

সৈয়দ আহমেদ ভুঁইয়া মিডেলইস্ট প্রতিনিধি : নারায়ণগঞ্জে টোয়েন্টিফোরের রিপোর্টার ফখরুল ইসলাম ও ক্যামেরা পারসন শেখ জালালের উপর হামলার ঘটনায় জড়িতদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে প্রতিবাদ সমাবেশ করেছে সৌদিআরবে জেদ্দা রিপোর্টার্স এসোসিয়েশন।

রোববার রাতে জেদ্দায় রিপোর্টার্স এসোসিয়েশন অফ ইলেকট্রনিক মিডিয়া পঞ্চিমাঞ্চল সৌদিআরব এর উদ্যোগে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশ থেকে বাংলাদেশের সাংবাদিকদের নির্যাতন ও হত্যার ঘটনার তীব্র নিন্দা জানান এবং ঘটনার সাথে যারা জড়িত অবিলম্বে তাদের গ্রেপ্তারের দাবি জানানো হয়।

রিপোর্টার্স এসোসিয়েশন অব ইলেকট্রনিক মিডিয়া পঞ্চিমাঞ্চল সৌদিআরের সভাপতি এম ওয়াই আলাউদ্দিন এর সভাপতিত্ব করেন।

আর টিভির জেদ্দা প্রতিনিধি হানিস সরকার উজ্জ্বলের সঞ্চালনায় বক্তব্য রাখেন, সংগঠনের প্রধান উপদেষ্টা রুমি সাঈদ, ডিবিসি নিউজ এর প্রতিনিধি রঞ্জু আহাম্মেদ, এস এ টিভির জেদ্দা প্রতিনিধি বাহার উদ্দিন বকুল, একুশে টিভির মোঃ ফিরোজ, সময় টিভির আল মামুন শিপন, এশিয়ান টিভির কাউসার আব্দুস সালাম, বাংলা টিভির সাইফুল ইসলাম রাজীব, চ্যানেল এস প্রতিনিধি ইকবাল প্রধান, যমুনা টিভির আনোয়ার রাজু ও বাংলা টিভি মক্কা প্রতিনিধি হেমায়েত।

পুরান ঢাকার নয়াবাজারে বন্ড চোরাচালান নিয়ে সংবাদ সংগ্রহের সয নিউজ টোয়েন্টিফোরের সাংবাদিকদের উপর হামলা চালায় অবৈধ বন্ড ব্যবসায়ীরা। পরে তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ঐ ঘটনায় তাদের গাড়ি ও ক্যামেরা ভাংচুর করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়