শিরোনাম
◈ শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী ◈ যুদ্ধের প্রভাবে টিকে থাকার লড়াইয়ে ক্ষুদ্র উদ্যোক্তারা! ◈ আবাসন খাতে কালো টাকা বিনিয়োগের সুযোগ চায় রিহ্যাব, এনবিআরের ‘না’ ◈ চাহিদা মেটাতে ১১ কার্গো এলএনজি আমদানি করছে সরকার ◈ গত দুদিনে দুবার দাম বাড়ার পর আজ আবার কমেছে স্বর্ণের দাম! ◈ এডহক ক‌মি‌টির সদস‌্যদের ম‌ধ্যে বণ্টন হলো বিসিবির স্ট্যান্ডিং কমিটি, কে পেলেন কোন দায়িত্ব ◈ বাংলা‌দেশ-ভারত সম্প‌র্কে অস্ব‌স্তির কারণ হ‌তে পা‌রে আওয়ামী লীগ! ◈ বিদেশি তারকাদের তুলোধোনা, আই‌পিএ‌লে দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন তুললেন সু‌নিল গাভাস্কার ◈ গ্রিনল্যান্ড দখলের ইঙ্গিত ফের দিলেন ট্রাম্প, ন্যাটোকে হুঁশিয়ারি ◈ বিদ্যুৎ সাশ্রয়ের জন‌্য দিনের আলোয় হবে বাংলা‌দেশ-নিউজিল্যান্ড সিরিজ

প্রকাশিত : ১৭ ফেব্রুয়ারি, ২০২০, ০৯:১৮ সকাল
আপডেট : ১৭ ফেব্রুয়ারি, ২০২০, ০৯:১৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দেশের রেডিয়েশন আন্তর্জাতিক মানদণ্ডের চেয়ে কম, উন্নত মোবাইল সেবা পেতে ভবিষ্যতে আরও টাওয়ার স্থাপন করা হবে, বললেন বিটিআরসির স্পেকট্রাম বিভাগের কমিশনার

শরীফ শাওন : সোমবার (১৭ ফেব্রুয়ারি) হোটেল সোনারগাঁওয়ে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন’র (বিটিআরসি) ‘টাওয়ার রেডিয়েশনের মানদণ্ড ও সাম্প্রতিক জরিপ’ শীর্ষক আলোচনায় আমিনুল হাসান এ কথা বলেন।

আমিনুল হাসান বলেন, বাংলাদেশে টাওয়ার থেকে নির্গত রেডিয়েশন নিয়ে নানা ভিত্তিহীন বিভ্রান্তি আছে। এতে আতঙ্কের কিছু নেই। জরিপে রেডিয়েশনের ফলাফল সন্তোষজনক।

বিটিআরসির ইঞ্জিনিয়ারিং অ্যান্ড অপারেশন্স বিভাগের উপ-পরিচালক ড. শামসুজ্জোহা জরিপ নিয়ে আলোচনয়া প্রবন্ধ উপস্থাপনে বলেন, আমরা ঢাকা, চট্টগ্রাম, খুলনা, সুন্দরবন, ফেনী, রাজশাহী, সিলেট, রংপুর, জামালপুরে জরিপ চালিয়েছি। কোথাও নির্ধারিত সীমার বেশি রেডিয়েশন পাওয়া যায়নি। বরং জরিপ করতে গিয়ে কয়েকটি টাওয়ারের ওপরে পাখির বাসা বাধতে দেখেছি।

সম্প্রতি দেশের ছয়টি বিভাগে ৭০টি টাওয়ার নিয়ে জরিপ পরিচালনা করে বিটিআরসি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়