শিরোনাম
◈ মালয়েশিয়ায় ভিসাবিহীনদের দেশে ফেরার আহ্বান বাংলাদেশ হাইকমিশনের ◈ জ‌য়ের সম্ভাবনা জাগিয়েও হে‌রে গে‌লো বাংলাদেশ ◈ জু‌নিয়র নারী এশিয়া কাপ হ‌কি‌তে পাকিস্তানকে ৫-১ গো‌লে হারা‌লো বাংলাদেশ ◈ ভারতের কাছেও হার, এশিয়ান কাপের মূলপ‌র্বে খেলার স্বপ্ন শেষ বাংলাদেশের ◈ ফেব্রিক্স আমদানিতে নিষেধাজ্ঞা, উদ্বেগে পোশাক খাত ◈ ইয়েমেনে ফের তীব্র লড়াই, সরকারি বাহিনী-হুথি সংঘর্ষে নিহত ১৪১ ◈ কারাগার ভেঙে পালানো ৫২ মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির হদিস নেই ◈ কাগজ-ফাইলের যুগ পেরিয়ে ডিজিটাল সংসদের পথে বাংলাদেশ ◈ ইন্দোনেশিয়ায় ভয়াবহ অগ্ন্যুৎপাত : ৭০০ কিমি দূর থেকেও শোনা গেল বিস্ফোরণের শব্দ, বন্ধ ৬ বিমানবন্দর ◈ যানজট কমাতে গাবতলী-মহাখালী-সায়েদাবাদ-গুলিস্তান বাস টার্মিনাল সরানোর উদ্যোগ নেওয়া হয়েছে: সড়ক প্রতিমন্ত্রী

প্রকাশিত : ১৭ ফেব্রুয়ারি, ২০২০, ০৫:১৭ সকাল
আপডেট : ১৭ ফেব্রুয়ারি, ২০২০, ০৫:১৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গাজীপুরের রিসোর্টে সালমান শাহ’র ভাস্কর্য, পরিবারের আপত্তি

বিনোদন ডেস্ক: নব্বই দশকের তুমুল জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহ। বাংলা চলচ্চিত্রের ইতিহাসে এক অবিস্মরণীয় নাম। সালমান শাহকে স্মরণ করে চলচ্চিত্র ‘স্বপ্নের ঠিকানা’র নামে রিসোর্ট বানিয়েছেন গাজীপুরের রাশেদ খান। প্রিয় নায়কের প্রতি শ্রদ্ধা জানাতে তার একটি ভাস্কর্যও স্থাপন করেছেন সেখানে। তাতে সালমান ভক্তরা খুশি হলেও আপত্তি জানিয়েছে তার পরিবার। আমাদের কাগজ

গত ১৩ ফেব্রুয়ারি গাজীপুরের কালীগঞ্জ উপজেলার উলুখোলার বর্তুল (উত্তরপাড়া) গ্রামে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয় ‘স্বপ্নের ঠিকানা’ রিসোর্ট। একদিন পর শনিবার (১৫ ফেব্রæয়ারি) সালমান শাহ্র ছোট ভাই শাহরান চৌধুরী ফেসবুক লাইভে এসে ধর্মীয় বিধিনিষেধের কথা উল্লেখ করে আপত্তি জানান বিষয়টি নিয়ে।

শাহরান চৌধুরী বলেন, আপনি যদি সালমান শাহ্েক সত্যি ভালোবাসেন, তাহলে নিশ্চয় চাইবেন না তার কোনো ক্ষতি হোক, আপনার ভালোবাসার মানুষ কষ্ট পাক। ইসলাম কি আপনাকে অনুমতি দেয় যে একজন মৃত মানুষের ভাস্কর্য বানালেন? রিসোর্ট বানান, এটা আপনার ব্যক্তিগত বিষয়। একজন মৃত মানুষকে ভাস্কর্য বানিয়ে স্মরণ করে রাখতে হবে কেন?
‘তিনি ৩টা বছর আপনাদের বিনোদিত করেছে। আর চাই না বিনোদন। যদি পারেন ভাস্কর্যটা নামাবেন,’ বলেন শাহরান। আর কোনো ভক্ত যেন এমন না করে সে আহ্বান জানান তিনি।তিনি আরো বলেন, ধর্ম অনুমোদন করে না বলে সালমান শাহের চলচ্চিত্রে আসাও তিনি সমর্থন করেননি। তিনি তার বক্তব্যে রিসোর্টটি উদ্বোধনের জন্য পরিচালক সোহানুর রহমান সোহানেরও সমালোচনা করেন।

‘স্বপ্নের ঠিকানা’ রিসোর্টের কর্ণধার রাশেদ খান বলেন, ‘আমি সম্পূর্ণ ভালোবাসা থেকে এ রিসোর্টটি বানিয়েছি। ভাস্কর্যটিও তেমন উদ্দেশ্য থেকে করা। এখানে বাণিজ্যের কিছু নেই। এখন ওনার পরিবারের যদি ভাস্কর্যটি নামিয়ে ফেলতে বলে, তাহলে তো সবার আগে তার যত সিনেমা, নাটক, মিউজিক ভিডিও আছে, সেগুলোর প্রচার-প্রচারণা বন্ধ করা উচিত।

‘তারা যদি এভাবে বাধা দেন, তাহলে তো কোনো ভক্ত সালমান শাহকে নিয়ে কিছু করতে চাইবে না। এরপরও প্রয়োজনে আমি ভাস্কর্যটা সরিয়ে ফেলবো। তিনি জানান, ৩ বিঘা জমির ওপর নির্মিত রিসোর্টটিতে দু’টি কটেজে ছয়টি কক্ষ আছে। কিন্তু এখন পর্যন্ত এর বাণিজ্যিক ব্যবহার শুরু হয়নি।

সালমান শাহ’র ভাই আপত্তি জানালেও তার ভক্তরা ভাস্কর্য নির্মাণের বিষয়টিকে ইতিবাচকভাবেই নিয়েছেন। সালমান ভক্ত মাসুদ রানা নকীব বলেন, ‘পৃথিবীর সব বিখ্যাত মানুষকে নিয়েই ভাস্কর্য নির্মিত হয়েছে। আমি তো মনে করি, ওই রিসোর্টে যারা বেড়াতে যাবেন, তারা ভাস্কর্যটি দেখে সালমানকে নতুন করে জানার ব্যাপারে আগ্রহী হবেন।’

সালমান শাহ্ অভিনীত ছবি ‘স্বপ্নের ঠিকানা’ মুক্তি পায় ১১ মার্চ, ১৯৯৫। কোরবানির ঈদে মুক্তি পাওয়া ছবিটিকে বাংলাদেশের চলচ্চিত্রে দ্বিতীয় ব্যবসাসফল ছবি বিবেচনা করা হয়। প্রযোজকের হিসাবে ছবিটির আয় ১৯ কোটি টাকা।

  • সর্বশেষ