শিরোনাম
◈ শীর্ষ ইরানি নেতাদের তথ্যের জন্য যুক্তরাষ্ট্র ১০ মিলিয়ন ডলারের পুরস্কার ঘোষণা ◈ জ্বালানি সংকটে বাংলাদেশের জাহাজকে হরমুজ পারের অনুমতি দেবে ইরান ◈ যুদ্ধের মধ্যেই ট্রাম্পের দাবি: ইরান আত্মসমর্পণের পথে ◈ গ্রিড লাইনে সমস্যায় আশুগঞ্জ বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিট বন্ধ, ঘাটতি ৫৭০ মেগাওয়াট ◈ ইরানের ৪৪০ কেজি সমৃদ্ধ ইউরেনিয়ামই যুদ্ধের ফল নির্ধারণ করতে পারে: বিশ্লেষক ◈ ঘটনাবহুল ম্যাচে বাংলাদেশকে হা‌রি‌য়ে  সিরিজ সমতায় পা‌কিস্তান ◈ ইরানের বিরু‌দ্ধে যুদ্ধে নে‌মে কয়েক বছরের সমরাস্ত্র শেষ করেছে যুক্তরাষ্ট্র ◈ ঈদের তারিখ ঘোষণা করল অস্ট্রেলিয়া ◈ ইরানে আজ রাতেই সর্বোচ্চ হামলা হবে: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী ◈ ফিফার কা‌ছে তেহরা‌নের আহ্বান, যুক্তরাষ্ট্রকে বিশ্বকাপ থেকে সরিয়ে দেয়া হোক 

প্রকাশিত : ১৬ ফেব্রুয়ারি, ২০২০, ০১:১৮ রাত
আপডেট : ১৬ ফেব্রুয়ারি, ২০২০, ০১:১৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভারতের শান্তি ফেরাতে অবিলম্বে নাগরিকত্ব আইন প্রত্যাহার করা প্রয়োজন, বললেন রাজস্থানের মুখ্যমন্ত্রী

মশিউর অর্ণব : শনিবার জয়পুরের সিএএ এবং জাতীয় নাগরিকপঞ্জি বিরোধী এক বিক্ষোভ সমাবেশে তিনি এমন মন্তব্য করেন। জয়পুরকে বর্তমানে 'দ্বিতীয় শাহীনবাগ' হিসেবে ডাকা হচ্ছে। এমএসএন।

বিক্ষোভ সমাবেশে রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গহলৌত বলেন, সংবিধান বিরোধী এই সংশোধিত নাগরিকত্ব আইনটি পুনর্বিবেচনা করা উচিত কেন্দ্রীয় সরকারের। তিনি জানান, তার সরকার আন্দোলনকারীদের পাশেই রয়েছেন। এজন্য প্রয়োজনে ডিটেনশন ক্যাম্পে যেতে হলেও নিজের অবস্থান পরিবর্তন করবেন না বলে জানান তিনি।

মুখ্যমন্ত্রী আরও বলেন, আমি যদি আমার মা-বাবার জন্মস্থানের তথ্যাদি না জানাতে পারি, তাহলে আমাকেও ডিটেনশন ক্যাম্পে থাকতে হবে। অথচ আমার মা ও বাবার কোথায় জন্ম হয়েছিল, তা সঠিক ভাবে জানিনা আমি।

মানুষের ভাবাবেগ উপলব্ধি করেই সরকারকে যেকোনো আইন কার্যকরের পরামর্শ জানান তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়