শিরোনাম
◈ জিরো পয়েন্ট থেকে সদরঘাট সড়কে হকার বসতে দেওয়া হবে না: ডিএসসিসি প্রশাসক ◈ অনুষ্ঠানে যোগ দিতে হেঁটে হেঁটে সচিবালয় থেকে ওসমানীতে প্রধানমন্ত্রী ◈ অসুস্থ টুকুকে দেখতে হাসপাতালে রিজভী ◈ ছিনতাই-চাঁদাবাজিতে নাজুক আইনশৃঙ্খলা: সংসদে যৌথ অভিযানের জোর দাবি ◈ বঙ্গোপসাগর-আন্দামান ঘিরে চীন-ভারতের সঙ্গে নতুন ভূরাজনৈতিক সমীকরণ, মিয়ানমারের দাওয়েই বন্দরে রাশিয়ার প্রবেশ ◈ যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে নিহত ২, তিন পুলিশসহ কয়েকজন আহত ◈ সিন্ধু পানি চুক্তি স্থগিতের সিদ্ধান্তে ভারতের বড় ধাক্কা, চুক্তি কার্যকর রাখার রায় আন্তর্জাতিক আদালতের ◈ বা‌র্সেলোনা-‌রিয়াল মা‌দ্রিদ মৌসুমের প্রথম এল ক্লাসিকো ২৫ অ‌ক্টোবর ◈ বি‌লিয়ন ডলার খরচ ক‌রে বোয়িং থেকে নতুন করে বিমান কেনা লাভের নাকি চাপের? ◈ এশিয়ান গেমসের অব্যবস্থার দায় পি‌সি‌বির চেয়ারম‌্যান মহ‌সিন নকভির ঘাড়ে

প্রকাশিত : ১৬ ফেব্রুয়ারি, ২০২০, ১২:৩৩ দুপুর
আপডেট : ১৬ ফেব্রুয়ারি, ২০২০, ১২:৩৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কাশ্মীর থেকে সব ধরনের নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহবান জানালো ইউরোপীয় ইউনিয়ন

মশিউর অর্ণব: কাশ্মীরের চলমান পরিস্থিতি নিয়ে শুক্রবার ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকে এই আহবান জানানো হয়। দ্যা হিন্দু।
ইইউ এর আন্তর্জাতিক ও নিরাপত্তা নীতি দপ্তরের মুখপাত্র ভার্জিনি বাট্টু হেনরিকসন বলেন, ‘কাশ্মীরের অধিকাংশ জায়গাতেই ইন্টারনেট ও মোবাইল পরিসেবা নেই, একাধিক রাজনীতিক বন্দি রয়েছেন। আমরা গুরুতর নিরাপত্তা চ্যালেঞ্জগুলোর কথা জানি, কিন্তু বিধিনিষেধ অপসারণও গুরুত্বপূর্ণ। পর্যায়ক্রমে এসব নিষেধাজ্ঞা তুলে নেয়াটা জরুরি। আঞ্চলিক পরিস্থিতি নিয়ে ভারতের সাথে সংলাপ অব্যাহত রাখতে আমরা আগ্রহী।’
ইউরোপীয় ইউনিয়নের বিবৃতিতে আরও বলা হয়, ‘বিভিন্ন দেশের প্রতিনিধিরা যে সেখানে যেতে পারছেন, এতেই বোঝা যায় কাশ্মীরের স্বাভাবিক পরিস্থিতি ফেরাতে ইতিবাচক পদক্ষেপ গ্রহণ করেছে ভারত সরকার।’
এর আগে কাশ্মীরে বিদেশি সাংবাদিকদের কেনো ঢুকতে দেওয়া হচ্ছে না, দীর্ঘ সময় ধরে কেনো রাজনীতিকদের বন্দি করে রাখা হয়েছে, কেনো বর্হিজগৎ থেকে কাশ্মীরকে বিচ্ছিন্ন রাখা হয়েছে, সেসব নিয়ে প্রশ্ন তুলেছিলেন মার্কিন সেনেটরদের একাংশ। আপলোড: তিমির চক্রবর্ত্তী

  • সর্বশেষ