শিরোনাম
◈ রাড্ডায় ভাঙচুরে শাহ আলী থানার ওসির দায়িত্বে অবহেলা রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুরের ঘটনা নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী (ভিডিও) ◈ অবকাঠামোগত কাজ শেষ হলেও কোনোটিতেই বসেনি যানবাহন চলন্ত অবস্থায় ওজন মাপার যন্ত্র ডব্লিউআইএম স্কেল ◈ সরকার বা দলের নাম ব্যবহার করে কেউ অপকর্ম করলে ছাড় পাবে না: মাহদী আমিন ◈ প্রবাসীরা ই-মেইলে অভিযোগ দিলেই সমাধান পাবেন ◈ স্টুডিওতে লুটপাটের পর ‍সালমান মুক্তাদির বললেন, ‘স্বরাষ্ট্রমন্ত্রী, গ্রেট জব, বিএনপি জোস কাজ করছে’ ◈ ভুলের সুযোগে ইংল্যান্ডকে হারাল বিশ্বচ্যাম্পিয়ন স্পেন ◈ ঢাকার মিরপুরে স্বাস্থ্যসেবা কেন্দ্রে হামলা ও ভাঙচুরের কারণ কী? ◈ কুমিল্লায় কিশোর গ্যাং সন্দেহে আবারও আটক ২৫৪ ◈ বৃদ্ধাশ্রমে সা‌বেক ক্রিকেটার বি‌নোদ কাম্বলি, কেমন আছেন জানালেন নিজেই

প্রকাশিত : ১৫ ফেব্রুয়ারি, ২০২০, ০৮:৫২ সকাল
আপডেট : ১৫ ফেব্রুয়ারি, ২০২০, ০৮:৫২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চার ক্যাটাগরিতে পদক পেলেন ৪০ কোস্ট গার্ড কর্মকর্তা ও সদস্য

শরীফ শাওন : শনিবার (১৫ ফেব্রুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ কোস্ট গার্ড বাহিনীর ২৫তম প্রতিষ্ঠা বার্ষিকীতে প্রধান অতিথি হিসেবে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এ পদক তুলে দেন।

চার ক্যাটাগরির মাঝে রয়েছে বাংলাদেশ কোস্ট গার্ড পদক, প্রেসিডেন্ট কোস্ট গার্ড পদক, বাংলাদেশ কোস্ট গার্ড (সেবা) পদক ও প্রেসিডেন্ট কোস্ট গার্ড (সেবা) পদক।

বাংলাদেশ কোস্ট গার্ড পদক পেয়েছেন, ক্যাপ্টেন মোহাম্মদ রকিব উদ্দিন ভূইয়া, ক্যাপ্টেন মোহাম্মদ ওয়াসিম মকসুদ, ক্যাপ্টেন এম মিনারুল হক, ক্যাপ্টেন এম নাজমুল হাসান, লে. কমান্ডার এম সাইফুল ইসলাম, লে. কামান্ডার শুভাশীষ দাস, লে. আব্দুল্লাহ আল মাহমুদ, মো. সোহেল রানা, মো. মাহবুব হাসান, নাসিম শেখ।

প্রেসিডেন্ট কোস্ট গার্ড পদক পেয়েছেন কমান্ডার এম মাহবুবুর রহমান, লেফটেন্যান্ট কমান্ডার এম হামিদুল ইসলাম, লেফটেন্যান্ট কমান্ডার এম সোহেল রানা, লেফটেন্যান্ট এম হায়াত ইবনে সিদ্দিক, এস এম ফারুকুজ্জামান, মো. আবুল মোমিন, মো. শহিদুল ইসলাম, সাদেকুর রহমান মো. সালমান পারভেজ ও এম আব্দুল কাদের।

বাংলাদেশ কোস্ট গার্ড (সেবা) পদক পেয়েছেন সার্জন কমান্ডার এম নূর নবী, কমান্ডার এম হারুন-অর-রশীদ, লে. কমান্ডার এম এস এইচ চৌধুরী, লে. কমান্ডার এম বারিউল করিম, লে. কমান্ডার এম মাহামুদুল হাসান, এম এ কুদুস, এম রফিকুল ইসলাম, সাগর সরকার, এম হাসান আলী ও ইয়াছিন আরাফাত।

প্রেসিডেন্ট কোস্ট গার্ড (সেবা) পদক পেয়েছেন কমান্ডার এম আনিসুর রহমান, লে. এম মমতাজুল আসিফ, এম আনোয়ারুল ইসলাম, এম ওমর ফারুক, সৈয়দ সাইফুল হাসেন, এম শামসুর রহমান, এম সাজিদুল ইসলাম, এম শাহ আলম, মো. বদরুদ্দোজা ও মো. মঞ্জুরুল ইসলাম শিকদার। সূত্র : সমকাল

  • সর্বশেষ