শিরোনাম
◈ পশ্চিম এশিয়ায় যুদ্ধের প্রভাব পাকিস্তান ক্রিকেট লিগে প‌ড়ে‌ছে ◈ যুক্তরাষ্ট্র পাকিস্তানে হামলা করলে ভারতের দিল্লি-মুম্বাই গুঁড়িয়ে দেবে ইসলামাবাদ! ◈ জ্বালানি ঘাটতি ও নিরাপত্তা সংকটে দেশের পেট্রোল পাম্প বন্ধের শঙ্কা, মালিকদের সতর্কবার্তা ◈ যৌ.ন আকাঙ্ক্ষা বাড়াতে টেস্টোস্টেরন থেরাপি: সমাধান নাকি লাভজনক ব্যবসা? ◈ ইরান সংঘাত দীর্ঘায়িত হলে অর্থনীতির বড় ধাক্কা, ঝুঁকির তালিকায় শীর্ষে কারা ◈ শিশুসহ ৩৩ বাংলাদেশি বিভিন্ন মেয়াদে সাজাভোগ শেষে দেশে ফিরলেন ◈ এবার বিশ্বনেতাদের কাছে ইরানকে রুখতে যে আহ্বান জানালেন নেতানিয়াহু ◈ ইরান-ইসরাইল যুদ্ধ শেষ করার জন্য অবশেষে যে পদক্ষেপ নিতে যাচ্ছে তুরস্ক ◈ কুষ্টিয়ায় আধিপত্য বিস্তার নিয়ে গোলাগুলি; গুলিবিদ্ধ ৪ ◈ ১৫ বছর বয়‌সে অভিষেক ম্যাচে সেঞ্চুরি করে ইতিহাস!

প্রকাশিত : ১৫ ফেব্রুয়ারি, ২০২০, ০৮:৩৬ সকাল
আপডেট : ১৫ ফেব্রুয়ারি, ২০২০, ০৮:৩৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

৫টি সংসদীয় আসন ও চট্টগ্রাম সিটির মনোনয়ন চূড়ান্ত করতে রাতে গণভবনে আ.লীগের সংসদীয় বোর্ডের সভা

আবুল বাশার নূরু : ঢাকা-১০, বগুড়া-১. বাগেরহাট-৪, যশোর-৬ ও গাইবান্ধা-৩ আসনের উপনির্বাচন এবং চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে দলীয় প্রার্থী চূড়ান্ত করতে শনিবার (১৫ ফেব্রুয়ারি) আওয়ামী লীগের সংসদীয় পার্টি এবং স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের যৌর্থসভা অনুষ্ঠিত হবে।

সন্ধ্যা ৭টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে এই সভা অনুষ্ঠিত হবে। আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা সভায় সভাপত্বি করবেন। দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সংশ্লিষ্ট সকলকে যথাসময়ে সভায় উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছেন।

৫টি সংসদীয় আসন উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেতে ৭৮ জন দলীয় ফরম সংগ্রহ করেছেন। ঢাকা-১০ আসনে মনোনয়ন পেতে ফরম জমা দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি মেয়র সাঈদ খোকন। চট্টগ্রাম সিটির মেয়র পদে বর্কমান মেয়র আ জ ম নাছির ছাড়া দলীয় ফরম সংগ্রহ করেছেন সাবেক মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরীপত্নী হাছিনা মহিউদ্দিন, চট্টগ্রাম-৮ আসনের সাবেক এমপি জাসদ নেতা প্রয়াত মাইনুদ্দিন খানপত্নী সেলিনা খানসহ ২০ জন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়