শিরোনাম
◈ দীর্ঘসময় শুক্রবার বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় ◈ দায়িত্ব বাড়ল স্বরাষ্ট্রমন্ত্রী ও স্থানীয় সরকার মন্ত্রীর ◈ ভারতে পাচারের শিকার ৪৭ বাংলাদেশি দেশে ফিরলেন ◈ শিশুর পেটে ইয়াবা, আড়ালে পাচারচক্র: মাদক কারবারিদের নতুন বাহন শিশুরা! ◈ আন্তদেশীয় ট্রেন চালুর সিদ্ধান্ত হয়নি, ভারতের প্রস্তাব এলে পরীক্ষা করবে বাংলাদেশ ◈ ইংল্যান্ডে আশ্রয়প্রার্থী ভেবে পাকিস্তান ‌ক্রিকেট টিম হোটেলের সামনে বিক্ষোভ ◈ ব্রিকস সম্মেলনে ডলারের বিকল্প খোঁজার চেষ্টা, কতটা সফল হবে জোট? ◈ মক্কা প্রতিরক্ষা চুক্তিতে বাংলা‌দে‌শের আপাতত জায়গা হচ্ছে না, বুঝিয়ে দিল পাকিস্তান! ◈ তারেক রহমান ভারত সফরে আগ্রহী, তবে আগে চূড়ান্ত করতে হবে এজেন্ডা: দ্য হিন্দুর প্রতিবেদন ◈ সংবাদমাধ্যমের অবদানেই আজকের অবস্থান, ফ্রি মিডিয়ার আশ্বাস তথ্যমন্ত্রীর

প্রকাশিত : ১৫ ফেব্রুয়ারি, ২০২০, ০৮:০৫ সকাল
আপডেট : ১৫ ফেব্রুয়ারি, ২০২০, ০৮:০৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইন্সটাগ্রামে নতুনভাবে ধরা দিলেন কার্তিক-সারা

তন্নীমা আক্তার : ভালোবাসা দিবসে মুক্তি পেয়েছে কার্তিক আরিয়ান ও সারা আলী খান জুটির প্রথম অভিনীত সিনেমা ‘লাভ আজকাল টু’। ছবির শুটিং শুরু থেকেই শোনা যাচ্ছিলো প্রেম করছেন সারা কার্তিক। যদিও তারা কখনোই স্বীকার করেননি তাদের সম্পর্কের বিষয়ে। তবে এবার সামনে এলো সারা-কার্তিকের একান্ত মুহূর্তের ছবি, যা সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। জী নিউজ

ভারতীয় সংবাদমাধ্যম জি নিউজের খবরে বলা হয়, সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি ছবি পোস্ট করেন কার্তিক আরিয়ান।ছবিতে তিনি লিখেন, ‘খুব রোগা হয়ে গেছো, সুস্বাস্থ্য ফিরে আসুক’।

কার্তিক ও সারার এই ছবি প্রকাশ্যে আসার পর থেকেই নতুন করে তাদের নিয়ে জল্পনা-কল্পনা শুরু হয়েছে। অনেকেই মনে করছেন, তারা আবার প্রেম শুরু করেছেন।

কেউ কেউ আবার মন্তব্য করছেন, মুক্তি প্রতীক্ষিত চলচ্চিত্র ‘লাভ আজকাল টু’র প্রচারণার অংশ হিসেবেই এমন ছবি পোস্ট করেছেন কার্তিক। ‘লাভ আজকাল’এর প্রথম পর্বে অভিনয় করেছিলেন সারার বাবা সাইফ আলী খান। ছবিটিতে সাইফের বিপরীতে ছিলেন দীপিকা পাডুকোন। এবারও ছবিটি পরিচালনা করছেন ইমতিয়াজ আলী।

  • সর্বশেষ