শিরোনাম
◈ বাংলাদেশ ব্যাংক-এর নতুন নির্দেশ: খেলাপি ঋণ ও ঝুঁকি শনাক্তে তদারকি জোরদার ◈ দুই যুদ্ধ এক সুতোয়: ইউক্রেন-ইরান সংঘাতে বাড়ছে বৈশ্বিক ঝুঁকি—গার্ডিয়ান ◈ চাই‌নিজ তাই‌পে‌কে হা‌রি‌য়ে এশিয়ান গেমস হকির বাছাইপর্ব শুরু কর‌লো বাংলাদেশ ◈ সরকারি-বেসরকারি অফিস চলবে অফিস ৯টা–৪টা, সন্ধ্যা ৬টার মধ্যে বন্ধ দোকানপাট- শপিংমল: মন্ত্রিসভার সিদ্ধান্ত ◈ মার্চ মাসে রপ্তানি ঘাটতি ২০ শতাংশ ◈ ফুটপাত হকারমুক্ত করতে ঢাকায় ৮ নৈশ মার্কেট চালুর পরিকল্পনা ডিএসসিসির ◈ বিসিবি থে‌কে আরও এক পরিচালক পদত্যাগ করলেন ◈ হরমুজ সংকটে তেল-গ্যাস বাজার অস্থির, বিশ্ব অর্থনীতিতে চাপ বাড়ছে: জাতিসংঘ ◈ মূল্যস্ফীতির চাপ, বিনিয়োগে স্থবিরতা—কঠিন বাস্তবতায় আসছে নতুন বাজেট ◈ বিকল্প রুটে জ্বালানি আমদানি, সৌদি আরব থেকে আসছে ১ লাখ টন তেল

প্রকাশিত : ১৫ ফেব্রুয়ারি, ২০২০, ০৫:১৯ সকাল
আপডেট : ১৫ ফেব্রুয়ারি, ২০২০, ০৫:১৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ট্রাম্পের ডিল অব দ্য সেঞ্চুরির উচ্ছসিত প্রশংসা করলেন সৌদি পররাষ্ট্রমন্ত্রী

সাইফুর রহমান : ফিলিস্তিন এবং জাতিসংঘসহ মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশ ইসরায়েলকে বিশেষ সুবিধা পাইয়ে দেয়ার অভিপ্রায়ে ঘোষিত ট্রাম্পের মধ্যপ্রাচ্য শান্তি আলোচনার বিরোধিতা করলেও এতে ইতিবাচক উপাদান রয়েছে বলে মন্তব্য করেন সৌদি পররাষ্ট্রমন্ত্রী আদেল আল জুবেইর। বৃহস্পতিবার দেয়া এক বিবৃতিতে তিনি বলেন, এটি ইসরায়েল-ফিলিস্তিন উভয়পক্ষের মধ্যে আলোচনার ভিত্তি হতে পারে। মিডলইস্ট মনিটর, প্রেসটিভি

আল জুবেইর আরও বলেন, ফিলিস্তিনিরা এই পরিকল্পনা প্রত্যাখ্যান করেছে এবং স্পষ্ট করেছে এতে তাদের দাবির পূর্ণতা আসেনি। এবিষয়ে তাদের সমর্থন ও সহযোগিতা করা আমাদের দায়িত্ব। এর আগে গত মাসে পরিকল্পনাটি ঘোষিত হবার পর সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রের প্রচেষ্টাকে সাধুবাদ জানালেও আল জুবেইর প্রকাশ্যে কোনও মন্তব্য করেন নি।

ফিলিস্তিনি প্রশাসন এবং দেশটির বিদ্রোহী গোষ্ঠীগুলোর পাশাপাশি আরব লীগ ও ওআইসিও এই পরিকল্পনা প্রত্যাখ্যান করেছে। এছাড়া জাতিসংঘও আন্তর্জাতিক আইন ও ১৯৬৭ সালের নিরাপত্তা পরিষদের রেজুলেশন অনুযায়ী ইসরায়েল-ফিলিস্তিন সঙ্কট নিরসনের ওপর জোর দিয়েছে। সম্পাদনা : ইকবাল খান

  • সর্বশেষ
  • জনপ্রিয়