শিরোনাম
◈ ভারতে বসে বাংলাদেশে রাজনৈতিক প্রত্যাবর্তনের ছক কষছেন নির্বাসিত আওয়ামী লীগ সদস্যরা: দ্য গার্ডিয়ান ◈ জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক, বঙ্গভবনের কর্মকর্তা আটক ◈ সেনাবাহিনীর সঙ্গে যে কারণে বাকবিতণ্ডায় জড়ালেন ঢাকা-১৭ আসনের জামায়াত প্রার্থী (ভিডিও) ◈ সম্পদের হিসাবে শীর্ষে যে ১০ প্রার্থী: হলফনামার তথ্য ◈ নতুন আইসিসি গঠনের দাবি পা‌কিস্তা‌নের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফের ◈ ভোটের পর নতুন সরকারের সম্ভাব্য চ্যালেঞ্জ আসলে কোনগুলো ◈ পে স্কেল বাস্তবায়নে সময় লাগবে, তবে সিদ্ধান্ত অপরিবর্তনীয়: সালেহউদ্দিন আহমেদ ◈ এস আলমের মামলায় ব্রিটিশ ল ফার্ম নিয়োগ, ঘণ্টায় ব্যয় দেড় লাখ টাকা ◈ নির্বাচন না হওয়ার কোনো সুযোগ নেই: সেনাপ্রধান ◈ সরকারী আদেশে বিমানের নতুন এমডি হিসেবে দায়িত্ব নিলেন হুমায়রা সুলতানা

প্রকাশিত : ১৫ ফেব্রুয়ারি, ২০২০, ০৩:১২ রাত
আপডেট : ১৫ ফেব্রুয়ারি, ২০২০, ০৩:১২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিশ্বের সবচেয়ে প্রবীণতম ব্যক্তি জানালেন, হাসিই তার দীর্ঘায়ুর রহস্য

মেহেরুবা শহীদ : জাপানের নাগরিক চিতেতসু ওয়াতানাবের বর্তমান বয়স ১১২ বছর ৩৪৪ দিন। আগামী মাসেই ১১৩ তম জন্মদিন পালন করবেন তিনি। জন্মদিনের আগেই গিনেজ ওয়ার্ল্ড রেকর্ড থেকে উপহার হিসেবে পেয়ে গেলেন ‘বিশ্বের প্রবীণতম ব্যক্তির স্বীকৃতি। সিএনএন

ওয়াতানাবে তার এক সাক্ষাৎকারে বলেন, দীর্ঘায়ু পেতে হলে রাগ করা যাবে না। সবসময় হাসিখুশি জীবনযাপন করতে হবে।

১৯০৭ সালের ৫ মার্চে জন্মগ্রহণ করেছিলেন ৫ সন্তানের পিতা ওয়াতানতবে। ভালবাসেন মিষ্টি জাতীয় খাবার খেতে। অতিরিক্ত মিষ্টি খাওয়ার কারণে সবগুলো দাঁতও হারিয়েছে তিনি।

পেশাগত জীবনে জাপানের কৃষি অধিদপ্তরের চাকরি থেকে অবসর গ্রহণের পর একটি মিষ্টির কোম্পানিতেও চাকরি করেছিলেন তিনি। কৃষিকাজেও ভালো পারদর্শী, ১০৪ বছর বয়স পর্যন্ত নিজের ফল ও সবজি বাগানে কৃষিকাজ করতেন তিনি। এর আগে তিনি দ্বিতীয় বিশ্ব যুদ্ধের শেষের দিকে সেনাবাহিনীতে কর্মরত ছিলেন।

গত গিনেজ ওয়ার্ল্ড রেকর্ডে বিশ্বের প্রবীণতম ব্যক্তি স্বীকৃতি পেয়েছিলেন জাপানের বয়স্ক নারী কানে তানাকা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়