শিরোনাম
◈ আলমারি ভর্তি রুপি মিলল সরকারি কর্মকর্তার বাড়িতে ◈ আহসান এইচ মনসুরকে সরানো নিয়ে যা বললেন অর্থমন্ত্রী ◈ বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনে উপনির্বাচন ঘিরে ইসির বিশেষ আদেশ ◈ এবার নগদে বিনিয়োগ নিয়ে ব্যারিস্টার আরমান যা বললেন ◈ পিলখানা হত্যাকাণ্ড ছিল সার্বভৌমত্ব নস্যাৎ করার অপপ্রয়াস: প্রধানমন্ত্রী ◈ কম্পিউটার অপারেটর থেকে শিক্ষা অফিসার, বিতর্কিত পদোন্নতি নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী ◈ নতুন দুই প্রতিমন্ত্রীর দায়িত্ব বণ্টন, প্রজ্ঞাপন জারি ◈ শুল্ক ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি দেখে পরবর্তী করণীয় নির্ধারণ : বাণিজ্যমন্ত্রী ◈ হাতিয়ায় এমপি হান্নান মাসউদের ওপর হামলা, সড়কে অবস্থান (ভিডিও) ◈ নতুন আইজিপিকে র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী

প্রকাশিত : ১৪ ফেব্রুয়ারি, ২০২০, ০৮:২৬ সকাল
আপডেট : ১৪ ফেব্রুয়ারি, ২০২০, ০৮:২৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রে ২০ চীনা নাগরিককে করোনাভাইরাস মুক্ত ঘোষণা

পটুয়াখালী প্রতিনিধী: বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্র পরিদর্শন এবং দিনব্যাপী এসব নাগরিকদের স্বাস্থের খোঁজ-খবর নিয়ে বরিশাল বিভাগের স্বাস্থ্য-অধিদপ্তরের পরিচালক ডা. বাসুদেব কুমার দাস এ অনুমতি প্রদান করেন।

এসময় পটুয়াখালীর সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর হোসেন ও কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. চিন্ময় হালদার উপস্থিত ছিলেন।

বরিশাল বিভাগের স্বাস্থ্য-অধিদপ্তরের পরিচালক ডা. বাসুদেব কুমার দাস জানান, দক্ষিণাঞ্চলে যেসব প্রকল্পে চাইনিজরা কাজ করে সেসব প্রকল্প পরিদর্শন করা হয়েছে। চীন থেকে পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রে আসা ২০ চীনা নাগরিকের মধ্যে করোনাভাইরাসের কোনো লক্ষণ নেই। তারা কাজে যোগদান করতে পারে।

এসময় প্রকল্পে কর্মরত চায়না নাগরিকদের চীনে যাওয়া এবং ছুটিতে চীনে অবস্থানরতদের দেশে না ফেরার নির্দেশনা প্রদান করেন।

পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী রেদওয়ান ইকবাল খান বলেন, বিদেশ থেকে প্রকল্পে কয়লাবাহী যেসব জাহাজ আসছে সেসব জাহাজের ক্রু দের জাহাজ থেকে নামতে দেয়া হচ্ছে না এবং বিশেষ সতর্কতার সাথে জাহাজ থেকে কয়লা আনলোড করা হচ্ছে। সম্পাদনা: আরিফ হোসেন

  • সর্বশেষ
  • জনপ্রিয়