শিরোনাম
◈ বাংলাদেশ-জাপান সম্পর্কে নতুন গতি: বিনিয়োগ ও জনশক্তি রফতানিতে জোর প্রধানমন্ত্রীর ◈ পারমাণবিক বিদ্যুৎ কোন দেশ কবে উৎপাদন শুরু করে ◈ সংসদ সচিবালয় কমিশন বৈঠক: ২০২৬-২৭ অর্থবছরে ২৯০ কোটি ৬০ লাখ টাকার বাজেট অনুমোদন ◈ জুলাই সনদ উপেক্ষা করে সংস্কার প্রস্তাব ‘প্রতারণা’: আইন মন্ত্রী ◈ ক্ষতিগ্রস্ত কৃষকদের চিহ্নিত করে আগামী তিন মাস সহায়তা দেওয়া হব: প্রধানমন্ত্রী ◈ মুক্তিযুদ্ধে শহীদদের একটি পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের উদ্যোগ নেওয়া করেছে: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী ◈ টস করার সু‌যোগও পায়‌নি, টানা বৃষ্টিতে বা‌তিল বাংলা‌দেশ-‌নিউজিল‌্যা‌ন্ডের দ্বিতীয় টি-টো‌য়ে‌ন্টি ◈ পা‌কিস্তান সুপার লি‌গের ফাইনালে খেলতে না‌হিদ রানাকে অনু‌মো‌তি দি‌লো বি‌সি‌বি  ◈ খোলা ও বোতলজাত সয়াবিন তেলের দাম বৃদ্ধি ◈ ড.আসিফ নজরুল এর চ্যালেঞ্জ: ‘প্রমাণ দেখান, নইলে অপপ্রচার বন্ধ করুন’

প্রকাশিত : ১৪ ফেব্রুয়ারি, ২০২০, ০৫:৩১ সকাল
আপডেট : ১৪ ফেব্রুয়ারি, ২০২০, ০৫:৩১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কলকাতায় দ্বিতীয় মেট্রোরেল চালু, আমন্ত্রণ পাননি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

দেবদুলাল মুন্না: বৃহস্পতিবার সন্ধ্যায় এই মেট্রোরেল চলাচল উদ্বোধন করেন ভারতের কেন্দ্রীয় রেলমন্ত্রী পীযূষ গোয়েল। মমতা বন্দোপাধ্যায় এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না। খবর আনন্দবাজার।

এটি কলকাতার দ্বিতীয় মেট্রোরেল প্রকল্প। এর আগে মেট্রোরেলের প্রথম প্রকল্প দমদম থেকে টালিগঞ্জ পর্যন্ত চালু হয়েছিল ১৯৮৪ সালের ২৪ অক্টোবর। সেই রেলপথ এখন দুদিক থেকে আরও সম্প্রসারণ করা হয়েছে।

স্টেশনগুলো হলো করুণাময়ী, সেন্ট্রাল পার্ক, সিটি সেন্টার, বেঙ্গল কেমিক্যাল ও সল্টলেক স্টেডিয়াম। দ্বিতীয় ধাপে ট্রেন চালানো হবে এই পথের বাকি অংশের ফুলবাগান, শিয়ালদহ, এসপ্ল্যানেড, মহাকরণ, হুগলি রিভার , হাওড়া স্টেশন হয়ে হাওড়া ময়দান পর্যন্ত। সব মিলিয়ে এই দ্বিতীয় মেট্রোরেল ইস্টওয়েস্টের দূরত্ব হবে ১৬.৬ কিমি।

উদ্বোধনের পর নিজে যাত্রী হন কেন্দ্রীয় রেলমন্ত্রী পীযূষ গোয়েল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়