শিরোনাম
◈ আরও পাঁচ প্রবাসী ফুটবলার সাফ চ‌্যা‌ম্পিয়নশীপ খেল‌তে আসছে  ◈ ফিফা সভাপ‌তি ক্ষমা চাইলেও উয়েফা এখ‌নো বিশ্বকাপ বয়কটের সিদ্ধান্তে অনড় ◈ আওয়ামী লীগের বিচার ও নিষিদ্ধ করার প্রশ্নে চ্যালেঞ্জ কোথায় ◈ রোববার চট্টগ্রাম যাবেন প্রধানমন্ত্রী, থাকছে একাধিক কর্মসূচি ◈ সাকিবের দেশে ফেরার প্রশ্নে ক্রীড়া প্রতিমন্ত্রী—‘আর কোনো সুযোগ নেই’ ◈ ডাকা হচ্ছে সংসদের বিশেষ অধিবেশন ◈ সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন বাড়ানোর বিষয়ে যা বললেন প্রতিমন্ত্রী ◈ নিরাপত্তা নিশ্চিত করা হলে দেশে ফিরে বিচারের মুখোমুখি হতে প্রস্তুত: রয়টার্সকে সাকিব ◈ ‘শেখ হাসিনার বক্তব্যে ভারত সরকারের কোনো সম্পৃক্ততা নেই’ ◈ সালাহউদ্দিন বল‌লেন, কোথায় হা‌সিনা বক্তব্য দিয়েছে? তার চেহারা কি দেখা গেছে?

প্রকাশিত : ১৪ ফেব্রুয়ারি, ২০২০, ০১:৩৪ রাত
আপডেট : ১৪ ফেব্রুয়ারি, ২০২০, ০১:৩৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মেয়র পদে আওয়ামী লীগের মনোনয়নপত্র নিলেন ‘বিএনপির মেয়র’ মনজুর আলম

চট্টগ্রাম প্রতিদিন প্রতিবেদন: জল্পনার অবসান ঘটিয়ে চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের মনোনয়নপত্র নিলেন মনজুর আলম। ২০১০ সালে তিনি বিএনপিতে যোগ দিয়ে মেয়র নির্বাচিত হয়েছিলেন। এ নিয়ে চার দিনে মেয়র পদে মনোনয়নপত্র সংগ্রহ করলেন মোট ১৪ জন।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে আলমগীর নামের এক ব্যক্তিসহ মোট তিনজন গিয়ে মনজুর আলমের পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। তবে এ নিয়ে বেশ গোপনীয়তা রক্ষা করা হলেও শেষ পর্যন্ত বিকেলে কেন্দ্রীয় আওয়ামী লীগের উপ দপ্তর সম্পাদক সায়েম খান বিষয়টি নিশ্চিত করেছেন।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করা মনজুর আলম দীর্ঘদিন রাজনীতিতে নিষ্ক্রিয় থাকলেও মেয়র পদে আওয়ামী লীগের মনোনয়ন পাওয়ার বিষয়ে অনেকদিন ধরেই তৎপর ছিলেন। শেষবেলায় সরাসরি না বললেও সংবাদমাধ্যমকে তিনি জানিয়েছেন, আওয়ামী লীগ ডাক দিলে ফের ভোটের লড়াইয়ে নামতে ইচ্ছুক তিনি।

মনজুর আলমের শুরুটা আওয়ামী লীগের রাজনীতি দিয়ে। টানা ১৬ বছর আওয়ামী লীগের সমর্থন নিয়েই নিজ এলাকা উত্তর কাট্টলী থেকে নির্বাচিত হন কাউন্সিলর। এরপর আদর্শের বিপরীত মেরুতে দাঁড়িয়ে দলবদল করে ২০১০ সালের ১৭ জুন চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচনে বিএনপির সমর্থন নিয়ে মেয়রও নির্বাচিত হন। পাঁচ বছর দায়িত্ব পালন শেষে বিএনপির সমর্থনে দ্বিতীয়বারের মত মেয়র পদে ভোটযুদ্ধে অবতীর্ণ হন ২০১৫ সালের ২৮ এপ্রিল। তবে ভোটের মাঝপথেই ভোট কারচুপির অভিযোগ তুলে নির্বাচন বর্জনের পাশাপাশি রাজনীতি থেকেও সরে আসার ঘোষণা দেন মনজুর আলম।

  • সর্বশেষ
  • জনপ্রিয়