শিরোনাম
◈ মগবাজার পেয়ারাবাগে এলিভেটেড এক্সপ্রেসওয়ে ও চার লেন রেলপথের কাজ চলতে বাধা নেই ◈ মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস ◈ ইসরায়েলে ইনটেলের সেমিকন্ডাক্টর কারখানায় বিস্ফোরণ, ছড়িয়ে পড়েছে বিষাক্ত রাসায়নিক পদার্থ ◈ স্কুলে ভর্তিতে বয়স নির্ধারণ, কোন শ্রেণিতে কত বছর হতে হবে যা জানাগেল ◈ কুমিল্লা মহানগর জামায়াতের কমিটি নিয়ে দ্বন্দ্ব, সেক্রেটারির গাড়ি ভাঙচুর-হামলা ◈ ডেঙ্গু প্রতিরোধে সপ্তাহে দুদিন ঘরবাড়ি পরিষ্কারের আহ্বান প্রধানমন্ত্রীর ◈ এভিয়েশন খাতে বিনিয়োগে আগ্রহী ইতালি, বাংলাদেশে গড়তে চায় এমআরও হাব ◈ রাশিয়ার পর বাংলাদেশের পারমাণবিক বিদ্যুৎ খাতে চীন-যুক্তরাষ্ট্রের নজর ◈ বুক কাঁপছে আতঙ্কে, তবু থামছে না জীবিকার লড়াই : জীবিকার টানে সৌদি ফিরছেন প্রবাসীরা ◈ রাত গভীর হলেই বাড়ে বিদ্যুতের চাহিদা, ৩ হাজার মেগাওয়াট যাচ্ছে কোথায়?

প্রকাশিত : ১৪ ফেব্রুয়ারি, ২০২০, ০৭:২৫ সকাল
আপডেট : ১৪ ফেব্রুয়ারি, ২০২০, ০৭:২৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘হারাম’ ভ্যালেন্টাইন’স ডে পালনে প্রস্তুত সৌদি আরব

ডেস্ক রিপোর্ট  : বাতাসে ভালোবাসার সুবাস, চারদিকে ফুল ও হৃদয় আকৃতির উপহারের সমাহার। অথচ সৌদি আরবের ধর্মীয় পুলিশ নির্বিকার। তিন বছর আগেও যে ভ্যালেন্টাইন’স ডে পালন 'হারাম' ছিল এবার তা পালনে এমনই প্রস্তুতি নিয়েছে সৌদি আরব।

২০১৮ সালের আগে ফুল বিক্রেতা ও দোকানদাররা লাল গোলাপ ও হৃদয় আকৃতির চকলেট লুকিয়ে বিক্রি করত। কমিশন ফর দ্য প্রমোশন ভার্চু ও প্রিভেনশন অব ভাইস (সিপিভিপিভি)-এর ভয়ে তারা এটি করত। এমনকি গ্রেফতার বা জরিমানার আতঙ্কে রেস্তোরাঁ মালিকরা ১৪ ফেব্রুয়ারি জন্মদিন বা কোনও বার্ষিকী আয়োজন করতে দিতেন না।

কিন্তু এখন আর সেই পরিস্থিতি নাই। ২০১৮ সালে মক্কার সাবেক সিপিভিপিভি সভাপতি শেখ আহমেদ কাসিম আল-ঘামদি ঘোষণা করেন, ভ্যালেন্টাইন’স ডে ইসলামের শিক্ষা বা শরিয়তবিরোধী না।

নিষেধাজ্ঞা প্রত্যাহারে হয়ে যাওয়াতে সৌদিরা তাদের ভালোবাসা প্রকাশ করতে বিভিন্ন উপহার, ফুল ও বেলুন, এমনকি কেউ কেউ টেডি বিয়ার পুতুল কিনে দিচ্ছেন প্রিয় মানুষকে।

সৌদি আরবের ইংরেজি দৈনিক পত্রিকার আরব নিউজ ভ্যালেন্টাইন’স ডে পালনের একটি বিশেষ নির্দেশিকাও প্রকাশ করেছে। পত্রিকাটি সব শ্রেণির মানুষের জন্য উপহার ও খাবারের নির্দেশিকাও দিয়েছে তাতে।

  • সর্বশেষ