শিরোনাম
◈ মধ্যপ্রাচ্যে গভীর সংকট, সমাধান খুঁজতে এক টেবিলে আরব-ইসলামী দেশগুলো ◈ স্বজনের টানে ঘরমুখো মানুষ, কোথাও যানজট কোথাও স্বস্তি ◈ ঈদ ছুটিতে রাজধানীতে অপরাধের ঝুঁকি, সতর্কতায় জোর পুলিশের ◈ জেট ফুয়েলের মূল্যবৃদ্ধির ঘোষণা থেকে সরে এলো বিইআরসি ◈ যুক্তরাষ্ট্র-ইরান আলোচনায় অংশ নিয়ে সমঝোতা নাগালের মধ্যে ছিল বলে মনে করেছেন যুক্তরাজ্যের নিরাপত্তা উপদেষ্টা ◈ দক্ষিণ কোরিয়াকে হা‌রি‌য়ে নারী এশিয়ান কাপের ফাইনালে জাপান  ◈ মে‌হেদী হাসান মিরাজের পক্ষে রায় দিলো এমসিসি ◈ ট্রেন দুর্ঘটনায় ক্ষতি হ্রাস ও দুর্ভোগ এড়াতে ব্যবস্থা নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ইরান অভিযানে ১৬ মিলিয়ন ডলারের এক ডজনের বেশি রীপারের ড্রোন ধ্বংস, জানিয়েছেন মার্কিন কর্মকর্তারা ◈ শুক্রবার ঈদ উদযাপন করবে সৌদি আরব

প্রকাশিত : ১৩ ফেব্রুয়ারি, ২০২০, ০৯:১৮ সকাল
আপডেট : ১৩ ফেব্রুয়ারি, ২০২০, ০৯:১৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

যুক্তরাজ্যের বিখ্যাত ঘড়ি বিগ বেন, সংস্কার করতে বাজেটের চেয়ে ২০ মিলিয়ন পাউন্ড বেশি খরচ হচ্ছে, বিশেষজ্ঞরা

শাহনাজ বেগম : দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যুক্তরাজ্যের বিভিন্ন শহর, সড়ক, রেলপথ, আবাসন এবং শিল্পাঞ্চলগুলোতে জার্মানীর কৌশলগত টানা বোমা বর্ষণে বিগ বেন টাওয়ারটি মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়।

বিশেষজ্ঞরা বৃহস্পতিবার বলেছেন, এটি সংস্কার করবে এই খাতে ৬১.১ মিলিয়নের বাজেটকে ২০ মিলিয়ন পাউন্ড বাড়িয়ে ৭৯.৭ মিলিয়নে বৃদ্ধি করা হয়েছে। ১৭৭ বছরের পুরনো এবং পানির উপর সজ্জিত ওই টাওয়ারের ১২ টন ওজনের বিখ্যাত ঘড়িটি সংস্কার করতে গত তিন বছর ধরে কাজ করছে কারিগররা। রয়টার্স

হাউস অফ কমন্সের মহাপরিচালক ইয়ান আইলিস এক বিবৃতিতে বলেছেন, কাজ শেষ না করা পর্যন্ত কি পরিমান অর্থ ব্যয় হবে সুস্পষ্টভাবে তা বলা মুশকিল। কারণ টাওয়ারটিতে বোমা বিস্ফোরণের ভয়াবহতা ছিলো ব্যাপক। ১৯৪১ সালের মে মাসে জার্মানের পক্ষ থেকে বিমান হামলায় এর ছাদ এবং ঘড়ির ডায়াল ক্ষতিগ্রস্ত হয়। নাজি বোমা হামলার এটির চেয়েও মূল হাউস অফ কমন্সের চেম্বারটি সম্পূর্ণ ধ্বংস হয়। সম্পাদনা : রাশিদুল

  • সর্বশেষ
  • জনপ্রিয়