শিরোনাম
◈ মার্কিন প্রস্তাব পর্যালোচনা করছে ইরান, ট্রাম্প বলছেন ‘যুদ্ধ বেশিদিন চলবে না’ ◈ অনিশ্চয়তায় বিজয়ের সরকার গঠন: তামিলনাড়ুতে পুনর্নির্বাচনের দাবি জোহো প্রতিষ্ঠাতা ভেম্বুর ◈ বিপুল অ‌ঙ্কের বকেয়া আদায়ে ফ্রাঞ্চাইজি‌দের আইনি নো‌টিস পাঠা‌লো পিসিবি ◈ পররাষ্ট্রমন্ত্রীর চীন সফরে তিস্তার ওপর বিশেষ গুরুত্ব, কী আছে মহাপরিকল্পনায় ◈ কোথায় হবে আইপিএলের ফাইনাল? সিদ্ধান্তহীনতায় বি‌সি‌সিআই ◈ দেশের ১৮ অঞ্চলে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের শঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত ◈ নিজেই গাড়ি চালিয়ে অনুষ্ঠানে গেলেন প্রধানমন্ত্রী তারেক রহমান (ভিডিও) ◈ জ্বালানি সরবরাহ স্থিতিশীল রাখতে ভারতে তেল পরিশোধনের পরিকল্পনা সরকারের ◈ নিজের সহকারীর হত্যাকাণ্ড নিয়ে বিস্ফোরক মন্তব্য শুভেন্দুর ◈ আইনশৃঙ্খলায় কড়াকড়ি, অপতথ্যে লাগাম—ডিসি সম্মেলনের কঠোর বার্তা

প্রকাশিত : ১৩ ফেব্রুয়ারি, ২০২০, ০৬:৪০ সকাল
আপডেট : ১৩ ফেব্রুয়ারি, ২০২০, ০৬:৪০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নেত্রকোণায় ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে শিক্ষককে স্ট্যান্ড রিলিজ

দিলওয়ার খান/সুস্থির সরকার : নেত্রকোণা সরকারি মহিলা কলেজের শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে পদার্থ বিজ্ঞানের সহকারী অধ্যাপক রশিদ আহমেদ তালুকদারকে স্ট্যান্ড রিলিজ করা হয়েছে।

শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব ফরহাদ হোসেন স্বাক্ষরিত এক চিঠিতে বুধবার এই আদেশ দেন। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ সরকারি কলেজ-১ অধিশাখার প্যাডে জানানো হয়, ‘বৃহস্পতিবারের মধ্যে বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত হবেন রশিদ আহমেদ। অন্যথায় একই তারিখ অপরাহ্নে তাৎক্ষণিকভাবে অবমুক্ত মর্মে গণ্য হবেন। বুধবার বিকেলে শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েব সাইটে এই নোটিশ প্রকাশ করা হয়।

বুধবার আমাদের সময় গ্রুপের আমাদের সময় ডটকম, আমাদের নতুন সময় ও অন্যান্য গণমাধ্যমে সংবাদ প্রকাশের পরপরই শিক্ষা মন্ত্রণালয় তাৎক্ষনিক এ আদেশ দেন।

অভিযুক্ত পদার্থ বিজ্ঞানের সহকারী অধ্যাপক রশিদ আহমেদ তালুকদারকে মঠবাড়িয়া সরকারি কলেজ পিরোজপুরে স্ট্যান্ড রিলিজ করা হয়েছে। নেত্রকোণা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ সিরাজুল ইসলাম বুধবার সন্ধ্যায় শিক্ষা মন্ত্রণালয় থেকে স্ট্যান্ড রিলিজ আদেশের সত্যতা নিশ্চিত করেন। সম্পাদনা : আলআমিন

  • সর্বশেষ
  • জনপ্রিয়