শিরোনাম
◈ বেনাপোল বন্দরে প্রতারক চক্রের দৌরাত্ম্য, পাসপোর্টধারীর ৩০ হাজার টাকা ছিনতাই ◈ জুলাই আন্দোলনের শহীদ-আহতদের সন্তানদের বিশ্ববিদ্যালয় পর্যন্ত অবৈতনিক শিক্ষার নির্দেশ ◈ আওয়ামী শাসনামলের তিনটি নির্বাচনের পোস্টমর্টেম হওয়া প্রয়োজন: তথ্যমন্ত্রী ◈ সাকিব আল হাসান শুধু অবসরের জন্য নয়, ফিরলে দীর্ঘ সময়ের জন্য ফিরবেন, আশা হাবিবুল বাশার সুমনের ◈ জুলাই সনদ বাস্তবায়ন কোন পথে, উত্তপ্ত হতে পারে সংসদ ◈ সংসদে ১১ জুন নতুন বাজেট উপস্থাপন করবেন অর্থমন্ত্রী ◈ বিএনপি সরকারকে ধন্যবাদ দিলেন আসিফ নজরুল ◈ সিঙ্গাপুরে চিকিৎসাধীন মির্জা আব্বাসের শারীরিক অবস্থার উন্নতি ◈ রমজানের ঘাটতি পূরণে ১০ শনিবার খোলা থাকবে প্রাথমিক বিদ্যালয় ◈ মানহানি মামলায় জামিন পেলেন ইনু, মেনন ও বিচারপতি মানিক

প্রকাশিত : ১৩ ফেব্রুয়ারি, ২০২০, ০২:৪৪ রাত
আপডেট : ১৩ ফেব্রুয়ারি, ২০২০, ০২:৪৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শ্রীনগর থেকে নিখোঁজ হওয়ার ৪ মাস পর ভারত থেকে দেশে ফিরেছে ২ স্কুলছাত্রী

রেজাউল করিম, মুন্সীগঞ্জ প্রতিনিধি : শ্রীনগর থেকে নিখোঁজ হওয়ার ৪ মাস পর ভারত থেকে দেশে ফিরেছে ২ স্কুলছাত্রী। নিখোঁজ হওয়ার পর বাংলাদেশের সিমানা অতিক্রম করে ভারতের শিলং চলে যায়। সেখান থেকে এক যুবকের সাথে কোলকাতা হয়ে গোয়া গিয়ে বিবাহ বন্ধনে আবদ্ধ হয় একজন।

শ্রীনগর থানার পুলিশ জানায়, উপজেলার উত্তর বালাশুর গ্রামের আব্দুর রাজ্জাক বাছারের মেয়ে সুমাইয়া আক্তার (১৪) ও প্রতিবেশী আবু কালাম মাদবরের মেয়ে কাকলী আক্তার গত ২ অক্টোবর সকাল ৬ টার দিকে স্কুলের উদ্দেশ্যে বের হয়ে নিখোঁজ হয়। ভাগ্যকূল হরেন্দ্রলাল উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ২ ছাত্রীর।

জিডির তদন্তকারী কর্মকর্তা শ্রীনগর থানার এসআই আবুল কালাম ওই দুই ছাত্রীর বরাত দিয়ে জানান, পূর্ব পরিকল্পনা অনুযায়ী সুমাইয়া ৬শ ও কাকলী ১৭শ টাকা নিয়ে গত বছরের ২ অক্টোবর ভারতে যাওয়ার উদ্দেশ্যে ঘর ছাড়ে। পরে তারা জাফলং বর্ডার ক্রস করে ভারতে প্রবেশ করে। ভারত শিলংয়ে গিয়ে তারা নিজেদেরকে কলকাতা থেকে বেড়াতে আসা দুই বোন পরিচয় দিয়ে রাতে হোটেলে রাত্রী যাপন করতে চায়। কিন্তু কোন আইডি কার্ড না থাকায় তারা হোটেলের রুম নিতে ব্যর্থ হয়। পরে মন্দিরে রাত্রী যাপন করতে চাইলে মন্দিরের লোকজন তাদেরকে অরবিন্দ আশ্রমে পাঠিয়ে দেয়।

সেখানে রাত্রি যাপন করে পরদিন গৌহাটি গিয়ে ইয়াকুব নামের এক ট্রেনযাত্রীর সহায়তায় কলকাতার ট্রেনে উঠে। ৩ দিনের ট্রেন ভ্রমনের সময় তারা ইয়াকুবকে দেশ ছাড়ার বিষয়টি খুলে বলে। ভারতের গোয়া রাজ্যে কর্মরত শ্রমিক ইয়াকুব তাদেরকে কলকাতা থেকে ২ হাজার কিলোমিটার দুরে গোয়া নিয়ে যায়। সেখানে সুমাইয়াকে বিয়ে করে ইয়াকুব সংসার শুরু করে। পরে কাকলীর সাথে পরিচয় হয় পশ্চিমবঙ্গের রাকিব নামের এক যুবকের সাথে। রাকিবের সহায়তায় তারা গত ২১ জানুয়ারি দিনাজপুর এলাকা দিয়ে বাংলাদেশে প্রবেশ করে। সম্পাদনা : রাকিবুল

  • সর্বশেষ
  • জনপ্রিয়