শিরোনাম
◈ গুম হওয়া ২৫০ জনের সন্ধান মেলেনি, আইনশৃঙ্খলা বাহিনীর হাতে অপহরণের প্রাথমিক সত্যতা মিলেছে: চিফ প্রসিকিউটর ◈ দুই ডিআইজিসহ পুলিশের ১৭ কর্মকর্তা বদলি ◈ চেয়ার-সোফার পেছনে জাতীয় পতাকা প্রদর্শন নয়: হাইকোর্টের নির্দেশ ◈ মহানবী (সা.)-এর আদর্শ তরুণদের জন্য হতে পারে প্রেরণার উৎস: প্রধানমন্ত্রী ◈ ভারত-বাংলাদেশ গঙ্গা চুক্তি পর্যালোচনার আগে কেন সরব বিহার? ◈ যেভাবে শিক্ষক পরিবারের চারজনকে হত্যা করে ডাকাতির নাটক সাজায় দুই যুবক ◈ ‘দলগুলোর সদিচ্ছা থাকলে সহিংসতামুক্ত স্থানীয় নির্বাচন সম্ভব’ ◈ হাসিনাকে ঘিরে আটকে আছে বাংলাদেশ-ভারত সম্পর্ক স্বাভাবিকের উদ্যোগ, অচলাবস্থা কাটবে কীভাবে? ◈ স্বামীর করা যৌতুক মামলায় স্ত্রী কারাগারে ◈ হ‌কি বিশ্বকাপ থে‌কে ভারতের বিদায়, ১২ বছর পর সেমিফাইনালে আর্জেন্টিনা 

প্রকাশিত : ১২ ফেব্রুয়ারি, ২০২০, ১০:৩৬ দুপুর
আপডেট : ১২ ফেব্রুয়ারি, ২০২০, ১০:৩৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শিশু জিহাদের মৃত্যুর ঘটনায় দায়ের করা মামলায় সব আসামি হাইকোর্টে খালাস

এস এম নূর মোহাম্মদ: রাজধানীর শাহজাহানপুরে পাইপে পড়ে তিন বছরের শিশু জিহাদের মৃত্যুর ঘটনায় দায়ের করা মামলায় বিচারিক আদালতে দণ্ডিত চার আসামিকেই খালাস দিয়েছেন হাইকোর্ট। বুধবার বিচারপতি মো. রুহুল কুদ্দুস ও বিচারপতি এএসএম আব্দুল মোবিনের বেঞ্চ এ রায় দেন।

ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. আমিনুল ইসলাম এ রায়ের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করার কথা জানিয়েছেন। এর আগে ২০১৭ সালে ঢাকার পঞ্চম বিশেষ জজ আদালত চার আসামিকে ১০ বছর করে সস্রম কারাদণ্ড দেন। আর বাকি দুই আসামি খালাস পান।

আদালত বলেছেন, যে ধারায় নিম্ন আদালত ওই চারজনকে শাস্তি দিয়েছে, ওই ধারায় দশ বছর সাজার সুযোগই নেই। তাছাড়া নলক‚পের পাইপের মুখে ঢাকা না থাকার বিষয়টি ওই আসামিদের অবহেলা বলে চিহ্নিত করা যায় না।

খালাসপ্রাপ্তরা হলেন, শাহজাহানপুর রেল কলোনিতে পানির পাম্প বসানোর প্রকল্প পরিচালক জাহাঙ্গীর আলম, ঠিকাদারি প্রতিষ্ঠান জেএসআরের মালিক আব্দুস সালাম ওরফে শফিকুল ইসলাম, কমলাপুর রেলওয়ের সহকারী প্রকৌশলী নাসির উদ্দিন ও ইলেকট্রিক ইঞ্জিনিয়ার জাফর আহমেদ শাকি।

  • সর্বশেষ